slider

সাভারে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত

সাভার প্রতিনিধি : ঢাকার সাভার মডেল থানার বার্ষিক পরিদর্শন শেষে থানার আয়োজনে সর্বসাধারণের মতামত ও সমস্যা নিয়ে পুলিশের সঙ্গে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে থানা চত্বর এলাকায় ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এডমিন এন্ড ফিন্যান্স মুহাম্মদ সাইদুর রহমান খান।
ঢাকা জেলা পুলিশ সুপার মো: আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ এন্ড অপস্ ও ট্রাফিক উত্তরের মোঃ আব্দুল্লাহিল কাফী, ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোবাশশিয়া হাবীব খান, অতিরিক্ত পুলিশ সুপার সাভার সার্কেল শাহিদুল ইসলাম, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম, সাভার পৌরসভার মেয়র আব্দুল গনি।
এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে মতামত তুলে ধরেন জনপ্রতিনিধি, সাংবাদিক, নাগরিক কমিটির নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
অনুষ্ঠানে পুলিশের পক্ষ থেকে নারী নির্যাতন, ফুটপাত চাঁদাবাজি, কিশোর গ্যাং, চুরি, ছিনতাই, মাদক নির্মূল, যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ, সামাজিক অবক্ষয় রোধ ও জঙ্গিবাদবিরোধী সমাজ গড়তে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সর্বসাধারণকে ইতিবাচক ভূমিকা রাখার আহবান জানানো হয়।
উপস্থিত সকলের উদ্দেশে বলা হয়, পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে এবং করবে। মাদকের সঙ্গে কোনো আপস নেই। মাদক বিক্রেতা ও সেবনকারীদের ব্যাপারে তথ্য দেওয়া হলে তথ্য দাতার পরিচয় গোপন রেখে ব্যাবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়।
সাভার মডেল থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে ঢাকা জেলা উত্তরের ট্রাফিক এডমিন আব্দুস সালাম, সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রশিদ, সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন, সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) আব্দুল্লা বিশ্বাস, সাভার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এবং অত্র থানা এলাকার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button