slider

সাভারে ইউপি সদস্য হালিম মৃধা গ্রেপ্তার

সোহেল রানা (ঢাকা) সাভার : সাভারের আশুলিয়ায় বিতর্কিত ব্যবসায়ী ও কথিত সিআইপি তানভীর আহমেদ রোমান ভূঁইয়ার বিভিন্ন অপকর্মের সহযোগী এবং ইয়ারপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আব্দুল হালিম মৃধাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাতে জমি দখল ও চাঁদাবাজির একটি মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে আশুলিয়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার গ্রেপ্তারের খবরে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী।

ভারতীয় মাদকদ্রব্য ফেনসিডিল সাপ্লায়ার ও বিতর্কিত ইউপি সদস্য হালিম মৃধার নামে চাঁদাবাজি, মাদক, সাংবাদিকে হত্যা চেষ্টা, জমিদখল, সাধারণ মানুষকে নির্যাতনসহ বেশ কয়েকটি মামলা ও অভিযোগ রয়েছে আশুলিয়া থানায়।

গত ৮ জুলাই আশুলিয়ায় গাজিরচট উচ্চ বিদ্যালয়ের মাঠে শেখ শরিফ নামে এক সাংবাদিক সংবাদ সংগ্রহ করতে গেলে তার ওপর মাদকাসক্ত অবস্থায় হামলা করেন এই ইউপি সদস্য। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিকের দায়ের করা মামলায় আসামি হালিম মৃধাকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেছে তদন্তকারী সংস্থা।

এছাড়া গত কয়েক মাস আগে পুলিশ কর্তৃক পাথালিয়া ইউনিয়ন পরিষদের সদস্য শফিউল আলম সোহাগকে গ্রেপ্তারের খবর প্রকাশ করায় সাংবাদিকদের বিরুদ্ধে বিক্ষোভের ডাক দিয়ে সোহাগের ভাই সামিউল আলম শামীম ও এই হালিম মৃধা সাংবাদিকদের প্রকাশ্যে হুমকিসহ উস্কানিমূলক বক্তব্য দেন। তাদের উস্কানিতে আলোকিত বাংলাদেশ পত্রিকার সাংবাদিক জাহিন সিংহ , সোহেল রানাসহ সাংবাদিকদের ছবি বিকৃত করে ভয়ংকর অপপ্রচারে লিপ্ত হয় তাদের অনুসারীরা। এই ঘটনার প্রেক্ষিতে অপ্রতিরোধ্য তরুণ সাংবাদিক সোহেল রানার ওপর সাভার উপজেলা চত্বরে হামলা করে তাকে হত্যার চেষ্টা চালায় হামলাকারীরা।

হামলাকারীদের বিরুদ্ধে সাভার মডেল থানায় হত্যা চেষ্টা মামলা এবং উস্কানি দাদাদের বিরুদ্ধে দৈনিক তৃতীয় মাত্রা প্রতিবেদক সোহেল রানা সাইবার ট্রাইবুনালে মামলা দায়ের করেন। সেই মামলার আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে তদন্তকারী সংস্থা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button