Uncategorized

সাভারে ইউপি নির্বাচনে নৌকা বিজয়ী হলে উন্নয়ন নিশ্চিত

সোহেল রানা,সাভার (ঢাকা): সাভার উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটারদের উদ্দেশ্য করে বলা হয় নৌকা মার্কাকে বিজয়ী করতে পারলে এলাকার উন্নয়ন নিশ্চিত।
ধারাবাহিক উন্নয়ন ও অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে জনগণের সমর্থন গুরুত্বপূর্ণ। এজন্য আগামীদিনের কথা চিন্তা করে উন্নয়নের নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন সাভার উপজেলার ইয়ারপুর ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী সৈয়দ আহমেদ মাস্টার।
আগামী ৫ জানুয়ারি আসন্ন ইয়ারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বুধবার (২২ ডিসেম্বর) বিকেল থেকে সন্ধা পর্যন্ত জামগড়া মীর বাড়ির সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত দোয়া মাহফিলে আমন্ত্রিত হয়ে এসব কথা বলেন তিনি।
এসময় সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাদাত হোসেন খানের সভাপতিত্বে ও যুবলীগ নেতা সুমন আহমেদ ভূঁইয়ার সঞ্চালনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মেহেদী হাসান মঞ্জু, যুবলীগ নেতা আরিফ মাদবর, রুবেল আহমেদ ভূঁইয়া,গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয় আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া সম্পন্ন হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button