শিরোনাম

সাভারের বিশিষ্ট শিক্ষানুরাগী আলীনুর রহমান খান সাজুে আর নেই

সাভারের সর্বজন শ্রদ্ধেয় বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক, রাজনীতিক এবং মিডিয়া বান্ধব ব্যক্তিত্ব জনাব আলীনুর রহমান খান সাজু করোনা আক্রান্ত হয়ে ঢাকার একটি বিশেষায়িত বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার বেলা ১১টারদিকে মারা গেছেন (ইন্নালিল্লাহে–ওয়াইন্নইলাহি রাজিউন) । তাঁর বয়স হয়েছিলো ৭০ বছর।মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। তাঁর মৃত্যুতে সাভারের সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। জনাব আলীনুর রহমান খান সাজু’র মৃত্যুতে সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুস সাকিব ও সাধারণ সম্পাদক গোবিন্দ আচার্য্য গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন এবং মরহুমের শোক সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
জনাব মরহুম আলীনুর রহমান খান সাজু’র পারিবারিক সূত্রে থেকে জানা যায়, তাঁর প্রথম জানাযা নামাজ বাদ মাগরিব সাভার পৌর এলাকার ভাগলপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। মরহুমের গ্রামের বাড়ি সাভার উপজেলার শিমুলিয়া ইউনিয়নের গাজিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাযা শেষে তাঁকে শিমুলিয়া ইউনিয়নের মনসুরবাগ পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button