sliderবিজ্ঞান ও প্রযুক্তিশিরোনাম

সাবেক স্ত্রীকে কি আবারও বিয়ে করছেন বিল গেটস?

২০২১ সালের মে মাসে স্ত্রী মেলিন্ডা ফ্রেঞ্চ’র সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস’র। তাদের ৩০ বছরের সংসার ছিল। কিন্তু এবার সাবেক ওই স্ত্রীকে বিয়ে করার ইচ্ছের কথা প্রকাশ করলেন তিনি!
গতকাল রবিবার যুক্তরাজ্যের সংবাদমাধ্যম সানডে টাইমসকে তিনি জানান, তিনি আবারও বিয়ে করতে চান এবং সেটি তার সাবেক স্ত্রী মেলিন্ডাকে। কারণ হিসেবে তিনি বলেন, মেলিন্ডার সঙ্গে তার বৈবাহিক জীবন দারুণ ছিল।
বিচ্ছদের পরও তারা তাদের যৌথ ফাউন্ডেশন এক সাথে চালাচ্ছেন। তাদের তিন সন্তান রয়েছে – জেনার, ররি এবং ফোবি।
বিল গেটস বলেন, ‌‘প্রতিটি মানুষের জীবন কখনো না কখনো একটা পরিবর্তনের ভেতর দিয়ে যায়। বিয়ের পর যখন ছেলে-মেয়ে হয়, তারপর ছেলে-মেয়ে বড় হয়ে বাড়ির বাইরে চলে যায় সেটিও একটি পরিবর্তন। কিন্তু তার জীবনের পরিবর্তন এসেছে বিবাহ বিচ্ছদের পর।’
বিবাহ বিচ্ছদ সত্ত্বেও তিনি আত্মবিশ্বাসের বলেন, তাদের বৈবাহিক জীবন দারুণ ছিল এবং তিনি আর কাউকে বিয়ে করতে চান না মেলিন্ডাকে ছাড়া।
এ ছাড়া তিনি আরও বলেন, আমি জানতাম না ধীরে ধীরে আমি ডিভোর্সের দিকে এগিয়ে যাচ্ছি। তবুও আমি নিজেকে অনেক ভাগ্যবান বলে মনে করি যে বিচ্ছদের পরও আমরা একসঙ্গে কাজ করতে পারছি। প্রতি বছর বার্ষিক কর্মচারীদের সাথে মিটিংয়ে আমাদের দেখা হয়। একে অন্যের সাথে শুভেচ্ছা বিনিময় করি।

সূত্র : এনডিটিভি, ইন্ডিপেন্ডেন্ট

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button