শিরোনাম
সাপের কামড়ে মৃত্যু, বন্যার পানিতেই দাফন

বন্যার পানিতে সাপের ছোবেলে মৃত্যু হয় দেওয়ানগঞ্জের সানন্দবাড়ী পশ্চিমপাড়ায় বাবলাতলীর মজিবুরের রহমানের (৭০)। তাকে জানাযা করতে শুকনা কোন জায়গা পাওয়া পাওয়া যায়নি। পরে বাধ্য হয়েই পানিতে দাড়িয়েই জানাযা পড়ে মুসল্লিরা।
বৃহস্পতিবার (১৮ জুলাই) সন্ধ্যায় সাপের কামড়ে প্রাণ যায় মজিবুরের।
সারা এলাকায় শুকনা জায়গা না পাওয়ায় বাধ্য হয়েই শুক্রবার (১৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় জানাযা পড়ানো হয় হাটু সমান পানির মধ্যেই।
স্থানীয়রা জানায়, সন্ধ্যার কিছুক্ষণ পরেই নিজ ঘরে সাপের কামড়ে আহত হয় মজিবর। পরে স্থানীয়ভাবে চিকিৎসা করেও বাঁচানো সম্ভব হয়নি তাকে।




