slider

সাপাহারে ভাতার অর্থ পরিশোধ “সম্ভাবনা, সমস্যা ও প্রতিকার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ “মুজিব বর্ষের সফলতা, ঘরে বসেই পাবেন সকল ভাতা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর সাপাহারে মোবাইল ব্যাংকিং (নগদ) এর মাধ্যমে সমাজসেবা অধিদফতর কর্তৃক পরিচালিত ভাতার অর্থ পরিশোধ “সম্ভাবনা, সমস্যা ও প্রতিকার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রোববার বেলা সাড়ে ১১ টায় উপজেলা সমাজসেবা অধিদফতরের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে উক্ত সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদফতরের রাজশাহী বিভাগীয় পরিচালক এ.কে.এম সারোয়ার জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা সমাজসেবা অধিদফতরের উপপরিচালক নুর মোহাম্মদ, সহকারী পরিচালক মোত্তাছির বিল্লাহ।
সেমিনারে জানানো হয়, উপজেলায় ৬ হাজার ৯৭১ জন উপকারভোগী জনপ্রতি মাসিক ৫০০ টাকা হারে বয়স্ক ভাতা, ৪ হাজার ৫১০ জন উপকারভোগী জনপ্রতি মাসিক ৫০০ টাকা হারে বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা এবং ১ হাজার ৮৪০ জন উপকারভোগী জনপ্রতি মাসিক ৭৫০ টাকা হারে প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন।
এসময় ভাতা উপকারভোগীদের কাছে কোনো টাকা বা উৎকষ নেওয়ার তথ্য পেলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানান সমাজসেবা অধিদফতরের রাজশাহী বিভাগীয় পরিচালক এ.কে.এম সারোয়ার জাহান।
উপজেলা সমাজসেবা অফিসার তৌফিকুর রহমানের সঞ্চালনায় এসময় সাপাহার ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলাম, গোয়ালা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, শিরন্টী ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দীন, আইহাই ইউপি চেয়ারম্যান জিয়াউজ্জামান টিটু, নগদ প্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button