সাপাহারে বেগম রোকেয়া দিবসে সংবর্ধনা পেল পাঁচ জয়িতা নারী

সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ “নারী নির্যাতন বন্ধ করি কমলা রঙের বিশ্ব গড়ি” এই শ্লোগান কে সামনে রেখে নওগাঁর সাপাহারে বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে পাঁচজন জয়িতা নারীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে সাপাহার উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্ল্যাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন মন্ডল।
আলোচনা সভা শেষে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২১ উদযাপন উপলক্ষে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” কার্যক্রমের আওতায় এবারে ৫ টি ক্যাটাগরিতে উপজেলার পাঁচ জন জয়িতা নারীকে সম্মাননা স্মারক হিসেবে সনদ পত্র ও ক্রেষ্ট প্রদান করা হয়। সংবর্ধিত জয়িতা বিজয়ীরা হলেন, অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী কুচিন্দা গ্রামের নার্গিস, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী সাপাহার গোডাউন পাড়ার রোজিয়া খাতুন, সফল জননী নারী সাপাহার কওমি মাদ্রাসা পাড়ার হাসিনা বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী ক্যাটাগরিতে সাপাহার দোয়ানীপাড়ার মরিয়ম বেগম এবং নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন গড়ি ক্যাটাগরিতে পাতাড়ীর খালেদা খাতুন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমিনা খাতুন। এসময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মুজিবুর রহমান, থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার, শিক্ষা অফিসার তৃষিত কুমার চৌধুরী, আনসার ও ভিডিপি কর্মকর্তা সাহারা বানু, উপজেলা মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক ইসফাত জেরিন মিনা প্রমূখ।




