সাপাহারে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে শামিমা (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শামিমা উপজেলার গোপালপুর গ্রামের মেহেদী হাসানের স্ত্রী বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানাগেছে, বুধবার রাত ১১ টার দিকে শামিমা তার স্বামীর বাড়ীতে একটি শয়ন ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। পরিবারের লোকজন তাকে ডাকাডাকি না করে নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। পরদিন বৃহস্পতিবার সকাল ৯ দিকে শামিমার শয়ন ঘরের দরজা বন্ধ দেখে পরিবারের লোকজন ডাক চিৎকার শুরু করে। এতে ঘরের ভিতর থেকে কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ফেলে বাড়ীর লোকজন। দরজা ভেঙে গলায় ফাঁস দেওয়া অবস্থায় শামিমার ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা। পরে খবর পেয়ে ঘটনাস্থল হতে লাশ উদ্ধার করে সাপাহার থানায় নিয়ে আসে পুলিশ।
এবিষয়ে সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক ভাবে এটি একটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।



