slider

সাপাহারে আম আড়ৎ ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে আম আড়ৎ ব্যবসায়ী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১টার দিকে উপজেলার আম আড়ৎ ব্যবসায়ী সমিতির আয়োজনে সমিতির দপ্তর সম্পাদক বুলবুলের আড়ৎ ঘরে বিগত বছরের বার্ষিক আয়-ব্যয় হিসাব তুলে ধরে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আম আড়ৎ ব্যবসায়ী সমিতির সভাপতি কার্ত্তিক সাহা।
এসময় উপজেলা আম আড়ৎ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জুয়েল হোসেন, সহ-সভাপতি জয়লান আবেদীন, সহ-সভাপতি মাহফুজুল হক চৌধুরী (বাবু), সাংগঠনিক আতিকুর রহমান বাপী সহ সমিতির সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button