বিনোদন

সাধারণ দর্জির গাউন আর মোজা দিয়ে বানানো গ্লাভস পরে সুন্দরী প্রতিযোগিতায়!

মাত্র ১৮ বছর বয়সে ১৯৯৪ মিস ইন্ডিয়া ও মিস ইউনিভার্সের খেতাব জেতেন সুস্মিতা সেন, রাতারাতি চলে আসেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। হয়তো অনেকেই হয়ত জানেন না, মিস ইন্ডিয়া প্রতিযোগিতা সুস্মিতা যে গাউন পরেছিলেন সেটা কার বানানো বা গ্লাভস বানানো হয়েছিল কী দিয়ে?
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে ‌‘ম্যায় হুঁ না’ নায়িকার পুরনো একটি ভিডিও।
সেখানে সাবেক মিস ইউনিভার্স সুস্মিতা সেনকে বলতে শোনা যাচ্ছে, “এত টাকা ছিল না, ডিজাইনার গাউন পরে স্টেজে উঠব। চারটি পোশাকের প্রয়োজন ছিল। আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে ছিলাম, তাই কতটা করা সম্ভব, কতটা সম্ভব নয়- সেটা ভালো করেই জানতাম। মা শুনে বলেছিল, কাপড় দেখতে লোক আসবে না, তোমায় দেখতে আসবে।”
আরও বলেন, “তারপর সরোজিনী নগর মার্কেট থেকে কাপড় কিনে আনলাম। আমাদের নিচে গ্যারাজে পেটিকোট সেলাই করে এক ব্যক্তি ছিল। ওকে দিয়ে বললেন, টিভিতে দেখাবে, ভালো করে বানাবেন। উনিই আমার সেই গাউন বানিয়েছিলেন। পরে বাকি কাপড় দিয়ে ফুল বানিয়ে ওই গাউনে মা বসিয়ে দেন। আর নতুন কালো মোজা কিনে তাতে গার্ডার লাগিয়ে গ্লাভস বানিয়ে পরেছিলাম।”
সুস্মিতা বলেন, “যে দিন আমি মিস ইন্ডিয়া হয়েছিলাম, ওই দিনটি আমার কাছে একটা বড় দিন ছিল। মানুষ যদি কিছু চায়, তাহলে তার জন্য টাকা নয়, ইচ্ছাটাই বড় কথা।”
সেই ১৯৯৪ সালেই মিস ওয়ার্ল্ড খেতাব জেতেন ঐশ্বরিয়া রাই বচ্চন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button