Uncategorized

সাতক্ষীরায় ৮০ জন ডেঙ্গু রোগী শনাক্ত

সংবাদদাতা, সাতক্ষীরা: দিনদিন ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। অন্যদিকে বেড়ে চলছে মৃতের সংখ্যাও। গেল ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় আরও ১৪ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (৬ আগস্ট) সকালে সাতক্ষীরার সিভিল সার্জন ডা. শেখ আবু শাহিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এখন পর্যন্ত ৮০ জন ডেঙ্গু রোগী সনাক্ত করা হয়েছে। ডেঙ্গু জ্বর, পেটে ব্যাথা, মাথা ব্যাথা, অনেকেরে প্রেশার কমে যাচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে মশার কামড় থেকে দূরে থাকতে হবে।
এরমধ্যে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৪৫ জন। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে ৩০ জন। অন্যত্র রেফার করা হয়েছে ৫ জনকে।
এদিকে, ডেঙ্গু প্রতিরোধে ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে ‌র‌্যালী, আলোচনাসভা, ঔষধ ছিটানো, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানসহ নানা জনসচেতনতামূলক প্রচারাভিযান শুরু করা হয়েছে। সাতক্ষীরা সদর হাসপাতালে খোলা হয়েছে ডেঙ্গু কর্ণার নামে একটি মেডিকেল ক্যাম্প।
অপরদিকে, সাতক্ষীরা জেলায় প্রতিদিন ডেঙ্গু জ্বরে আক্রান্তদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আতঙ্কিত সাধারণ মানুষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button