সাটুরিয়ায় মাদক কারখানার সন্ধান:আটক দুই

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়ায় মাদক কারখানার সন্ধান, মাদকের কাঁচামালসহ দুই মাদক ব্যাবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
গতকাল বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাটুরিয়া থানা পুলিশ উপজেলার ফুকুরহাটি ইউপির জান্না গ্রামের শহিদের বাড়ি থেকে ২০০ লিটার বাংলা মদের কাঁচামাল উদ্ধার করেছে।
আটককৃতরা হল ধামরাইয়ের আবুল হোসেনের পুত্র রবিন হোসেন (৩০) এবং সাটুরিয়া উপজেলার রাইল্লা গ্রামের মৃত সবুর বেপারীর পুত্র মধু মিয়া (৪৮)।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হাবিবুল্লাহ সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, জান্না গ্রামের দুলালের জামাতা শহিদ স্থানীয় যুবক ও সাভারের কয়েকজন মিলে দীর্ঘদিন ধরে বাংলা মদ তৈরি করে বিক্রি করে আসছিল। বৃহস্পতিবার রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহীদের বাড়িতে অভিযান পরিচালনা করে প্রায় ২০০ লিটার বাংলা মদের কাঁচামাল জব্দ করা হয়েছে। এসময় ২ মাদক ব্যাবসায়ীকে আটক করতে পারলেও বাড়ির মালিক অভিযানের খবর পেয়ে পালিয়ে যায়।
ওসি মো: হাবিবুল্লাহ সরকার আরও জানান, এ বিষয়ে থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।




