Uncategorized

সাটুরিয়ায় নৌকার ১০ বিদ্রোহী বহিষ্কার

মানিকগঞ্জ সংবাদদাতা : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মানিকগঞ্জের সাটুরিয়ায় আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ১০ জনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাদেরকে দল থেকে বহিষ্কার করেন।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাতে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি উপাধ্যক্ষ আমিনুর রহমান খান মজলিশ এ তথ্য নিশ্চিত করেছেন।
বহিষ্কৃতরা হলেন- বরাইদ ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী মোশারফ হোসেন ও আব্দুল হাই, দিঘলীয়া ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান মতিয়ার রহমান ও এ টি এম আব্দুল জলিল, সাটুরিয়া সদর ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী আব্দুল গফুর, ফুকুরহাটি ইউনিয়নে মো. লিয়াকত আলী লাবু, তিল্লি ইউনিয়নে মো. আব্দুল লতিফ ও অ্যাডভোকেট মো. কামরুল হাসান, বালিয়াটি ইউনিয়নে মো. সোহেল আহমেদ চৌধুরী ও মো. আমিনুর রহমান চৌধুরী।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি উপাধ্যক্ষ আমিনুর রহমান খান মজলিশ বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীদের বিরুদ্ধে যারা নির্বাচন করতে যাচ্ছে, তাদের দলে স্থান নেই। মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সিদ্ধান্ত মোতাবেক দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদের বহিষ্কার করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button