সাটুরিয়ায় নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ

সাটুরিয়া প্রতিনিধি, মানিকগঞ্জ: সাটুরিয়া উপজেলার নবনির্বাচিত ৯টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুর ১টার দিকে মানিকগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ওই শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মানিকগঞ্জ স্থানীয় বিভাগের উপ-পরিচালক আয়াতুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার মুনীর হোসাইন, সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার হাসান মূর্তাজা মাসুম ও সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদুল ইসলাম প্রমুখ।
সাটুরিয়া উপজেলার শপথ গ্রহণকারী নবনির্বাচিত নয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা হচ্ছেন- বালিয়াটিতে রুহুল আমিন, তিল্লীতে আব্দুস সালাম, বরাইদে মোঃ হারুনার রশিদ, দিঘুলিয়ায় মতিয়ার রহমান এবং দড়গ্রামে মোঃ আলাউদ্দিন, ধানকোড়ায় আবুল কালাম আব্দুর রউফ, সাটুরিয়া সদরে আনোয়ার হোসেন পিন্টু, ফুকুরহাটিতে আফাজ উদ্দিন মাষ্টার, হরগজে আনোয়ার হোসেন জ্যোতি। জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস চেয়ারম্যানদের উদ্দেশ্যে বাল্য বিবাহ রোধ, ইউনিয়ন ডিজিটাল সেন্টারসহ সকল সরকারি প্রোগ্রাম বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন।
শপথ শেষে দুই উপজেলার ৯ টি ইউনিয়নের ডিজিটাল সেন্টারের ৯ জন পুরুষ ও ৯ জন মহিলা উদ্যোক্তার সাথে নবনির্বাচিত চেয়ারম্যানদের সাথে ৫ বছরের চুক্তিও সম্পাদিত হয়।




