সাটুরিয়ায় উপজেলা আ‘লীগের সভাপতি ফজলু, সম্পাদক আফাজ

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়েছে।
সোমবার (২১ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নেতৃত্ব বাছাই পর্বে প্রধান এ দুই পদের নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন। এর আগে দুপুর ১টার দিকে ফুকুরহাটি কান্দাপাড়া মজিবর রহমান উচ্চ বিদ্যালয়ের মাঠে আওয়ামী লীগের প্রথম সম্মেলন শুরু হয়।
সভাপতি পদে ফজলুর রহমান পুনর্নির্বাচিত হন এবং সাধারণ সম্পাদক হন মো: আফাজ উদ্দিন।
ম্মেলনটি উপজেলা আওয়ামী লীগের হলেও এতে যোগ দিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম এবং আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।




