
রাসেল আহমেদ, সাটুরিয়া প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় (১০)বছরের এক শিশুকে জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টা করেছেন মোঃ খোরশেদ (৬০) নামের এক ব্যক্তি। মঙ্গলবার (৩১ মার্চ) বেলা ১২ টার দিকে উপজেলার সাটুরিয়া সদর ইউনিয়নের ঘিওর বাজার এলাকায় এই ঘটনা ঘটে। ওই শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী।
মোঃ খোরশেদ (৬০) সাটুরিয়া উপজেলার সাটুরিয়া সদর ইউনিয়নে ঘিওর বাজার এলাকার মৃত হামেদ আলী ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায় মঙ্গলবার (৩১ মার্চ) বেলা ১২ টার দিকে ওই শিশুটি তার নিজ বাড়ির পাশে খেলাধুলা করার জন্য যায় । ঠিক ওই সময় অভিযুক্ত খোরশেদ (৬০) শিশুটিকে ভুট্টা খেতে ডাক দেয় এবং বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে তাকে কু প্রস্তাব দেয়। কু প্রস্তাবে রাজি না হওয়ার কারণে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করলে, শিশুটির আত্ম-চিৎকারে পাশের বাড়ির জৈনক সিরাজুল ঘটনাস্থলে আসে ওই প্রতিবেশীর উপস্থিতি টের পেয়ে শিশুটিকে ফেলে রেখে দ্রুত অভিযুক্ত খোরশেদ আলম পালিয়ে যায়।
এলাকাবাসীর দাবি খোরশেদ ইতিপূর্বেও একাধিকবার এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল এবং এলাকার মা বোনদের সাথে সে প্রায় সময়ই ইভটিজিং সহ নানা খারাপ আচরণ করে আসছে অতএব শিশুটির সাথে যে নেক্কারজনক ঘটনা করার চেষ্টা করেছে লম্পট খোরশেদ,আমরা তার দৃষ্টান্ত মুলক বিচার চাই।
সাটুরিয়া থানার (সেকেন্ড অফিসার) এস,আই আরিফ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে ভুক্তভোগী বাবা বাদী হয়ে একটি ধর্ষণ চেষ্টা অভিযোগ দায়ের করেছেন। অতএব তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



