sliderস্থানিয়

সাটুরিয়ায় সাপের ছোবলে প্রাণ হারাল ৩ সন্তানের জননী

রাসেল আহমেদ, সাটুরিয়া প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার শেখরী নগর গ্রামে আছমা আক্তার (৩৫) নামের গৃহবধু সাপের ছোবলে মৃত্যুর অভিযোগ উঠেছে।

পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানা যায় শুক্রবার (৩০ মে) সকাল সাড়ে ৬ টার দিকে রান্না ঘর থেকে পাশে ঘুটের (ঘষি) মাচায় উঠে ঘুটে আনতে গেলে নাম না জানা একটি সাপ পায়ে ছোবল দেয়। বিষয়টা আমলে না নিয়ে ঘষি এনে রান্নার কাজ চালিয়ে যায়। কিছুক্ষণ পর খারাপ লাগলে পরিবারের লোকজনকে ছোবলের বিষয়টি জানায়। মূহুর্তের মধ্যে শারীরিক অবস্থার অবনতি হলে স্থানীয় সাপে কাটা চিকিৎসক আতাবালী মাদবরের কাছে নিয়ে যায়। অবস্থার অবনতি দেখে সেখান থেকে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

৯ নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল লতিফ জানান, সকালে মৃত্যুর খবর পেয়ে বাড়িতে এসেছি, পুলিশ কে বিষয়টি জানানো হয়েছে। আসমা আক্তারের স্বামী রাশেদুল (৪৬) কাঁচামালের ব্যবসায়ী। সকালে কাঁচামাল কিনতে গোলড়া আড়ৎ এ গিয়েছিল। আছমার ২ পুত্র ও ১ কন্যা রয়েছে।

সাটুরিয়া থানা অফিসার ইনচার্জ শাহিনুল ইসলাম জানান, মৃত্যুর খবর পেয়েছি। খবর পেয়ে অফিসার পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button