
রাসেল আহমেদ, সাটুরিয়া প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধলেশ্বরী-কালিগঙ্গা নদী বিধ্বস্ত চরাঞ্চলে প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সাটুরিয়া উপজেলায় ১০০ জন নারী পুরুষের মাঝে ছাগল ভেড়া হাঁস মুরগি বিতরন করেছে।
সোমবার (২৬ মে) উপজেলা প্রাণি সম্পদ অফিসে ২৫জন খামারীর মাঝে জনপ্রতি ৩টি করে মোট ৭৫টি ভেড়া, ২৫জন খামারীর মাঝে জনপ্রতি ২টি করে মোট ৫০টি ছাগল, ২৫জন খামারীর মাঝে জনপ্রতি ২৫টি করে মোট ৬২৫টি মুরগী ও ২৫জন খামারীর মাঝে জনপ্রতি ২১টি করে মোট ৫২৫টি হাঁস বিতরণ করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. ইমরান হোসেন, উপজেলা কৃষি অফিসার আবদুল্লাহ আল মামুন, ভেটেরিনারি সার্জন ডা. মো খোকন হোসেন উপস্থিত ছিলেন। চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সাটুরিয়া উপজেলায় মোট ৩৯০৩ জন খামারিকে গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগী বিতরণ করা হবে।




