
রাসেল আহমেদ,সাটুরিয়া প্রতিনিধি: আফরোজা খানম রিতা কে মানিকগঞ্জ জেলার আহ্বায়ক করায় সাটুরিয়ার ধানকোড়া ইউনিয়নের বাসিন্দাদের পক্ষ থেকে গণসম্বর্ধনা দেয়া হয়।
বৃহস্পতিবার বিকেলে সাটুরিয়ার ধানকোড়া ইউনিয়নের বরুন্ডিতে জেলা বিএনপির আহ্বায়ক নির্বাচিত করায় আফরোজা খানম রিতা কে সম্বর্ধনা দেয় এলাকাবাসী।
সম্বর্ধনা অনুষ্ঠানে আফরোজা খান রিতা বলেন, নির্বাচন ঘনিয়ে এসেছে দলীয় নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে ধানের শীষের পক্ষে কাজ করতে বলেন।
গণসংবর্ধনায় মানিকগঞ্জ জেলা ও সাটুরিয়া উপজেলার বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন ।
আফরোজা খান রিতার অপর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক বাদল, যুবদলের যুগ্ন আহ্বায়ক কবির, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জিন্না খান এবং সাটুরিয়া উপজেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা ।
এ সময় সাটুরিয়া উপজেলার ৫ জন কে জেলা কমিটির আহ্বায়ক সদস্য করায় তাঁদের ও সম্বর্ধনা দেয়া হয়। তাঁরা হলেন এ্যাডভোকেট মোকছেদুর রহমান, আব্দুল কুদ্দুস খান মজলিশ মাখন, এ্যাডভোকেট আব্দুল আউয়াল, ডাঃ মোঃ জিয়াউর রহমান জিয়া ও আবুল বাশার সরকার।




