slider

সাজেকে যৌথবাহিনীর হাতে চাঁদার ৩ লাখ টাকাসহ ইউপিডিএফ কালেক্টর আটক

বাঘাইছড়ি প্রতিনিধি : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মাচালং বাজার এলাকায় চাঁদাবাজি ৩ লাখ টাকাসহ ইউপিডিএফ প্রসিত দলের কালেক্টর রুপিন ওরফে রবিন চাকমা (২৬) কে আটক করেছে যৌথ বাহিনী। এসময় তার কাছ থেকে একটি প্লাটিনা মোটরসাইকেল, চাঁদা আদায়ের রশিদ বই, মোবাইল ফোন ও একটি দাড়ালো ছুরি উদ্ধার করা হয়। ২২ অক্টোবর শনিবার দুপুর ২ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে মাচালং এলাকায় তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে বিকাল ৫ ঘটিকায় আটক মালামালসহ সাজেক থানায় হস্তান্তর করা হয়। সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন আটক রুপিন ওরফে রবিন চাকমা ইউপিডিএফ প্রসিত দলের একজন সক্রিয় সদস ও কালেক্টর বলে শিকার করেছে তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। আটক রবিন চাকমা জারুলছড়ি গ্রামের ইন্দ্রবান চাকমার ছেলে। এদিকে আটক রুপিন ওরফে রবিন চাকমার বিষয়ে ইউপিডিএফ প্রসিত দলের সাজেক ইউনিয়নের সমন্নয়ক আর্জেন্ট চাকমা বলেন রবিন চাকমার সাথে ইউপিডিএফের কোন সম্পর্ক নেই সে একজন ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button