slider

সাজেকে বন্যা দূর্গত পরিবারের মাঝে বিজিবির ত্রান সামগ্রী ও ঔষধ বিতরণ

বাঘাইছড়ি প্রতিনিধি : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট এলাকায় বন্যা দূর্গত শতাধিক পাহাড়ি ও বাঙ্গালী পরিবারের মাঝে ত্রান সামগ্রী ও ঔষধ বিতরন করেছে ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়ন। ২১ জুন মঙ্গলবার দুপুর ২ ঘটিকায় বাঘাইহাট বাজার ও বাঘাইহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব ত্রান সামগ্রী ও ঔষধ বিতরন করেন ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়েনের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ মিজানুর রহমান, পিএসসি। এসময় ৫৪ বিজিবির মেডিকেল অফিসার কেপ্টেন মোহাম্মদ আশরাফুল আলম, নায়েব সুবেদার মোহাম্মদ এনামুল হক, সাজেক ইউনিয়নের ৪ নং ওয়াডের মেম্বার দয়াধন চাকমা, মহিলা মেম্বার সুমিতা চাকমা, বাঘাইহাট বাজার কমিটির সভাপতি নাজিম উদ্দীন, সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ জুয়েল উপস্থিত ছিলেন। জোন কমান্ডার লেঃ কর্ণেল মোহাম্মদ মিজানুর রহমান বলেন বিজিবির জনকল্যাণমুখী কাজের নিয়মিত অংশ হিসেবে বন্যা দূর্গত পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী ও ঔষধ বিতরন করা হয় ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চলমান থাকবে। গত চারদিনের টানা বর্ষন ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উপজেলা সদর ও বাঘাইহাট এলাকায় বেশ কিছু নিচু এলাকা প্লাবিত হয়। বৃষ্টি পাত থেমে যাওয়ায় এরইমধ্যে বন্যার পানি কমতে শুরু করেছে। বিজিবির ত্রান সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ঢাল, তেল,সুকনো খাবার, পানি বিশুদ্ধ করণ টেবলেট, খাবার স্যালাই এবং প্রয়োজনী ঔষধ ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button