slider

সাজেকে পিসিপির ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাঘাইছড়ি প্রতিনিধি : শাসকগোষ্ঠীর মিলিত ষড়যন্ত্র নসাৎ করে আসুন জাতির বৃহত্তর স্বার্থে ঐক্য গড়ে তুলি, অস্তিত্ব রক্ষার সংগ্রামকে এগিয়ে নিই! এই শ্লোগানকে সামনে রেখে জিতেন চাকমার চঞ্চালনায় রাঙ্গামাটির বাঘাইছড়িতে বৃহত্তর পার্বত্য চট্রগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ পিসিপির ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বাঘাইছড়ি উপজেলার সাধারন সম্পাদক নিউটন চাকমার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন অতুল চাকমা(পিসিপি) বাঘাইছড়ি উপজেলা, আলোচনা সভায় উপস্তিত ছিলো ইউনাইটেড পিপলস ডেমোত্রুেটিক ফ্রন্ট ইউপিডিএফ সংগঠক আর্জেন্ট চাকমা, H.W.F বাঘাইছড়ি উপজেলা সদস্য নবমিতা চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি কালো বরন চাকমা সাজেক থানা শাখা। পার্বত্য নারী সংঘের কেন্দ্রীয় কমিটির সদস্য উজ্জলা চাকমা প্রমুখ।
আজ ১৯ মে ২০২২ইং তারিখে সাজেক ইউনিয়নের বাঘাইহাট এলাকায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতে সকল শহীদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরাপক্তা পালনের মধ্য দিয়ে সভা শুরু হয়।
আলোচনায় অতুল চাকমা বলেন হাটি হাটি পাপা করে পিসিপি আজ ৩৩ বছর অতিত্রুম করেছে শাসকগোষ্টীর নিপীড়ন নির্যাতন সহ্য করে পিসিপি জুম্ম জনগনের স্বার্থে কাজ করে যাচ্ছে।
ইউপিডিএফ সংগঠক আর্জেন্ট চাকমা বলেন পার্বত্য চট্রগ্রামে ১৯৯৭ সাল থেকে পাহাড়ে যেহারে ভুমি বেদখল নারী নির্যাতন, গুম খুন শুরু হয়েছে তার দায়বার শাসকগোষ্ঠীকে নিতে হবে, সমতলে এক শাসন আর পাহাড়ে এক শাসন চলতে পারেনা। তিনি উপস্তিত সবাইকে বলেন সকল ছাত্র সমাজ ও সকল যুব সমাজ ঐক্য বদ্ধ হলে শাসকগোষ্টীরা পাহাড়ে অশান্তি স্মৃটি করতে পারবেনা তাই সকল ছাত্র সমাজ ও যুব সমাজেক ইউপিডিএফের পতাকা তলে ঐক্য বদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন উজ্জলা চাকমা নারী সংঘ, নবনিতা চাকমাসহ গন্যমান্য ব্যক্তি বর্গ।
আলোচনা সভায় প্রায় ২০০ শতাধিক নারী পুরুষ অংশ গ্রহন করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button