slider

সাংবিধানিক স্বীকৃতির দাবি আদিবাসীদের

নাটোর প্রতিনিধি : নাটোরে আদিবাসী হিসেবে সাংবাদিক স্বীকৃতি, ৫% আদিবাসী কোটা, পৃথক মন্ত্রনালয় ও ভূমি কমিশন গঠনসহ ৫ দফা বাস্তবায়নে সরকারের প্রতি কঠোর হুশিয়ারি দিয়েছে আদিবাসী ছাত্র ও যুব পরিষদ।

শুক্রবার দুপুরে নাটোর শহরের আলাইপুরস্থ মুসলিম হল ইন্সটিটিউটে আদিবাসী ছাত্র ও যুব পরিষদের আয়োজনে রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সভায় এই হুশিয়ারি দেন সংগঠনটির কেন্দ্রীয় নেতারা। এর আগে মুসলিম হল ইন্সটিটিউট থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নকুল পাহানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সাধারণ স¤পাদক তরুণ কুমার মুন্ডার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী বিভাগীয় সাংগঠনিক স¤পাদক ও আদিবাসী যুব পরিষদের কেন্দ্রীয় সাধারণ স¤পাদক নরেন পাহান। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি নকুল বিভূতিভূষণ মাহাতো, সহ-সভাপতি সাবিত্রী হেমব্রম, জাতীয় আদিবাসী পরিষদ নাটোর জেলা শাখার সভাপতি প্রদীপ লাকরা, সাধারণ স¤পাদক কালিদাস রায়, বগুড়া জেলা শাখার সাধারণ স¤পাদক কর্ণীদাস, আদিবাসী যুব পরিষদের সভাপতি পরিতোষ মুন্ডা সাধারণ স¤পাদক তেলী বাবু প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button