slider

সাংবাদিক নাদিমকে হত্যার প্রতিবাদে গাজীপুরে মানববন্ধন

গাজীপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে ৭১ টেলিভিশনের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে হত্যার প্রতিবাদে গাজীপুরে মানববন্ধন করা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় গাজীপুর মহানগরের গাছা থানাধীন বড়বাড়ি বাস স্ট্যান্ডে জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ মানববন্ধন করেন স্থানীয় সাংবাদিকরা।
এসময় সাংবাদিকরা বক্তব্যে বলেন, জামালপুরের বকশীগঞ্জে ৭১ টেলিভিশনের সাংবাদিক গোলাপ রাব্বানী নাদিমকে প্রকাশ্য পিটিয়ে হত্যার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। এর পিছনে কলকাঠি নেড়েছেন বাবু নামে এক চেয়ারম্যান। আমরা তাকেসহ এ ঘটনার সাথে জড়িত সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাই।

তারা আরও বলেন, শুধু গোলাম রাব্বানী নাদিমই নয়, দেশ জুড়ে চলছে সাংবাদিকদের ওপর হামলা,হয়রানিমূলক মামলা, অত্যাচারসহ হত্যাকান্ড চালাচ্ছে। কিন্তু সাংবাদিকরা এর কোন বিচার পাচ্ছে না। অথচ বাংলাদেশ সংবিধানে উল্লেখ করা হয়েছে সাংবাদিকরা জাতির বিবেক, সমাজের আয়না, রাস্টের চতুর্থ স্তম্ভ। এ মহান পেশার সাথে যারা জড়িত তাদের কণ্ঠনালী চেপে ধরতে দেশব্যাপী নগ্ন নাচে মেতে উঠেছে ক্ষমতাশীন রাজনৈতিক দলের আশ্রিত সন্ত্রাসীরা। এদের বিরুদ্ধে প্রশাসন যদি সঠিক উদ্যোগ গ্রহণ না করে তাহলে আগামী দিনগুলোতে আরও ভয়াবহ নৈরাজ্যমূলক তাণ্ডব চালাতেও তারা দ্বিধাবোধ করবে না। রাজনৈতিক আশ্রিত ব্যক্তিদের অপকর্ম বিভিন্ন পত্রপত্রিকাসহ টেলিভিশনগুলোতে প্রকাশিত হয়। কিন্তু তাদের বিরুদ্ধে তেমন কোন ব্যবস্থা নিতে দেখা যায় না। সাংবাদিকদের কাজে সহায়তা করার কথা প্রশাসনের বিভিন্ন দপ্তরগুলো। কিন্তু সংবাদকর্মীদের একটু ১৯ থেকে ২০ হলেই তাদেরকে কোন ধরনের ছাড় দেয়া হয় না। তাদেরকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হয়। এমনকি তাদের বাড়িতেও হামলা করা হয়। অথচ অপরাধীদের বিভিন্ন অপরাধের চিত্র সাংবাদ মাধ্যমে উঠিয়ে আনে সাংবাদিকরা।

এসময় সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দদের উদ্দেশ্যে তারা বলেন, আসুন আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে সকল সাংবাদিক ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। অপরাধীদের বিরুদ্ধে সাংবাদিকের কলম চলবেই। এই কলম যারা থামাতে আসবে তাদেরকে এক বিন্দু পরিমানেরও ছাড় দেয়া হবে না। জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সংগঠন আপনাদের পাশে আছে এবং থাকবে।

এসময় সাংবাদিক কালিমুল্লাহ ইকবাল, রেজাউল কবীর রাজিব, গাজী মামুন, বশির আলম, মোঃ শাকিল, মাহবুবুর জিলানী, টিটন কুমার ঘোষ, খোকা আমিন, রাজু আহমেদ, জয়, ইব্রাহিম খলিল, নুরুল হক, নুর নাহারসহ প্রমুখ বক্তব্য রাখেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button