শিরোনাম
সাংবাদিক গোলাম সরওয়ার নিখোঁজ, থানায় জিডি

চট্টগ্রাম: সাংবাদিক গোলাম সরওয়ার নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল থেকে নিখোঁজ হন।
তার পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতে কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। আজকের সূর্যোদয়’র সহকারী সম্পাদক ও গোলাম সরওয়ারের সহকর্মী জুবায়ের সিদ্দিকী এ সাধারণ ডায়েরি করেন।
গোলাম সরওয়ার আজকের সূর্যোদয় চট্টগ্রাম ব্যুরোর স্টাফ রিপোর্টার ও অনলাইন পোর্টাল সিটি নিউজ বিডি ডট কমের নির্বাহী সম্পাদক ও প্রকাশক হিসেবে কর্মরত রয়েছেন।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বাংলানিউজকে বলেন, সাংবাদিক গোলাম সরওয়ার নিখোঁজ হয়েছেন জানিয়ে তার সহকর্মী জুবায়ের সিদ্দিকী একটি সাধারণ ডায়েরি করেছেন। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। বাংলানিউজটোয়েন্টিফোর




