slider

সাংবাদিকদের সাথে মত বিনিময় করলেন ঢাকা ২ আসনের স্বতন্ত্র প্রার্থী ডাঃ হাবিবুর রহমান

মোঃ মাসুদ,কেরানীগঞ্জ প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক মার্কা প্রতীক নিয়ে নির্বাচন করছেন গরীবের ডাক্তার খ্যাত ডাক্তার হাবিবুর রহমান ।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুর ১২ টায় শাক্তা ইউনিয়নের খোলামোড়া এলাকার নবাবচরে নিজ বাসভবনে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ডাক্তার হাবিবুর রহমান ।

মতবিনিময় সভায় স্বতন্ত্র প্রার্থী ডাক্তার হাবিবুর রহমান বলেন,আগামী নির্বাচনে ভোটাররা যাতে নির্ভয়ে, নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে এবং সঠিক ভাবে যেন ভোটের ফল প্রকাশ করতে পারে, এ ব্যাপারে কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচনে কর্মরত সকল কর্মকর্তাদের প্রতি আহ্বান করেন ঢাকা-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ডাক্তার হাবিবুর রহমান।

এছাড়াও বিভিন্ন এলাকায় তার পোস্টার,ব্যানার ও স্টিকার ছিঁড়ে ফেলা সহ তার কর্মীদের বিভিন্ন ভাবে হুমকি-ধমকি ও ভয়-ভীতি প্রদর্শন করা হচ্ছে বলেও জানান তিনি,নির্বাচনে নৌকার প্রার্থীর কর্মী ও সমর্থকদের এমন কর্মকাণ্ডে নির্বাচনী পরিবেশ বিঘ্ন ঘটছে বলে মন্তব্য করেন তিনি ।

এ ব্যাপারে ডাক্তার হাবিবুর রহমান রিটার্নিং কর্মকর্তাদেরকে দ্রুত যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বলেন, ‘হযরতপুর ইউনিয়নের তার কর্মী জালাল মেম্বারের উপর গত বুধবার রাতে নৌকার সমর্থক ও কর্মীরা হামলা চালিয়ে গুরুতর আহত করেছে। বর্তমানে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে জালাল মেম্বারের পরিবারসহ আশেপাশের গ্রামে আমার ভোটাররা আতঙ্কিত অবস্থায় দিন যাপন করছেন। এমনকি আমার ভোটারদের নৌকার সমর্থকরা ভোট দিতে নিরুৎসাহিত করছেন,এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন বলে জানান তিনি ।

এ বিষয়ে কেরানীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল আজিজ বলেন, ঢাকা-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ডাক্তার হাবিবুর রহমানের লিখিত অভিযোগ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দাখিল করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button