শিরোনামশীর্ষ সংবাদ

সাংবাদিকদের নিরাপত্তা চায় কমনওয়েলথ

সম্প্রতি একের পর এক সাংবাদিক নিগ্রহ, হত্যার ঘটনায় দীর্ঘদিন ধরেই সমালোচিত হচ্ছে কমনওয়েলথভূক্ত দেশগুলো। জাতিসংঘের এক পরিসংখ্যান অনুযায়ী, ২০১৩ সাল থেকে ২০১৭ সালের মধ্যে কমনওয়েলথভূক্ত দেশগুলোতে ৫৭ জন সাংবাদিক খুন হয়েছেন।
সাংবাদিকদের সুরক্ষায় এবার আনুষ্ঠানিকভাবে রিপোর্ট প্রকাশ করেছে কমনওয়েলথভূক্ত সংগঠনগুলির কার্যনির্বাহী দলগুলি। তাদের রিপোর্টে উঠে এসেছে ভারতীয় সাংবাদিক গৌরী লঙ্কেশ খুন থেকে মাল্টায় নিহত ড্যাফনে কারুয়ানা গালিজিয়া, অসংখ্য অপহরণ মামলা এবং সাংবাদিক নিগ্রহের ঘটনা। আগামী সপ্তাহে লন্ডনে এক বৈঠকে বসছেন কমনওয়েলথভূক্ত রাষ্ট্রনেতারা।
জানা গেছে, ওই বৈঠকে সাংবাদিকদের সুরক্ষার জন্য এক গুচ্ছ দাবি তোলা হবে। ‘কমনওয়েলথ প্রিন্সিপালস অন দ্য রোল অব দ্য মিডিয়া ইন গুড গভর্ন্যান্স’ শিরোনামে দাবিগুলোর মধ্যে প্রাধান্য পাচ্ছে ১২টি বিষয়। ওই রিপোর্টে বলা হয়েছে, সাংবাদিকদের সঙ্গে সরকারের তিনটি শাখা, এগজিকিউটিভ স্তর, পার্লামেন্ট ও বিচারবিভাগের সম্পর্ক পর্যবেক্ষণে রাখা।

সাংবাদিকদের শারীরিক ও আইনি নিরাপত্তা দেয়া। নির্বাচনকালীন সংবাদ সংগ্রহ করতে গিয়ে তাদের যাতে নিগৃহীত হতে না হয়। এছাড়া সাংবাদিক খুন বা নিগ্রহ সম্পর্কিত মামলায় স্বচ্ছতা বজায় রাখার দাবিও তোলা হয়েছে ওই রিপোর্টে। ডিএনএ।
ইত্তেফাক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button