শিরোনাম

সাংবাদিকদের উপর হামলা ও হত্যাচেষ্টার প্রতিবাদে রংপুরে সংহতি সমাবেশ

রংপুর প্রতিনিধি : কক্সবাজারে সময় টিভির প্রতিবেদক সুজাউদ্দিন রুবেলকে হত্যা চেষ্টা ও ধামরাইয়ে বিজয় টিভির প্রতিনিধি জুলহাস উদ্দিনকে প্রকাশ্যে গলা কেটে হত্যা করাসহ দেশের বিভিন্ন জায়গায় সাংবাদিকদের উপর হামলা, মামলা ও নির্যাতনের প্রতিবাদে রংপুরে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার দুপুরে রংপুর নগরীর একটি কমিউনিটি সেন্টারে এ কর্মসূচির আয়োজন করেন রংপুরের সংবাদকর্মীরা। রংপুর প্রেসক্লাবের সভাপতি রশীদ বাবুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- সিনিয়র সাংবাদিক আফতাব হোসেন, মাহবুবুল ইসলাম, রংপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি হালিম আনছারী, যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদুজ্জামান ফারুক, জাতীয় সাংবাদিক সোসাইটির সভাপতি সুশান্ত ভৌমিক, সময় টিভির বিশেষ প্রতিবেদক রতন সরকার, স্টাফ রিপোর্টার হেদায়েতুল ইসলাম বাবু, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রেজাউল করিম জীবন প্রমুখ। এসময় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল, তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ নেতা অধ্য¶ নজরুল ইসলাম হক্কানী, উন্নয়নকর্মী ও সংগঠক পলাশ কান্তি নাগ, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, বাংলার চোখ’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তানবীর হোসেন আশরাফী, বেরোবির শিক্ষক ও উন্নয়ন গবেষক উমর ফারুক, বেরোবি কর্মকর্তা ও গবেষক ড. রোকনুজ্জামানসহ নানা শ্রেণী পেশার সুধীজন।
বক্তারা বলেন- বিভিন্ন সময়ে সারাদেশে সংঘটিত নির্যাতন, হত্যা হামলার ঘটনায় সাংবাদিকরা বিচার পায়নি। আসামীরা সবসময় ধরা ছোঁয়ার বাইরে থেকে যাওয়ায় সাংবাদিকদের উপর একের পর এক হামলার ঘটনা ঘটছে। সম্প্রতি কক্সবাজার, হবিগঞ্জ ও সাভারের ধামরাইয়ে হামলার ঘটনায় স্পষ্ট হয়েছে দুর্বৃত্তদের টার্গেটে সাংবাদিকরা। সমবেশে দেশের বিভিন্ন জায়গায় সংঘটিত হামলা, মামলা, হত্যা এবং হত্যা চেষ্টার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়। একই সাথে সাংবাদিক সাগর-রুনি, আফতাব আহম্মেদ, মশিউর রহমান উৎসসহ সকল হত্যার রহস্য উদঘাটন ও প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করারও দাবি জানানো হয়।
সমাবেশে রংপুর প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব, সিটি প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, বেরোবিসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের প্রতিনিধি, সদস্য এবং রংপুরে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button