slider

সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন

মোঃ শাহাদাত হোসেন মনু,ঝালকাঠি প্রতিনিধি : বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)’র উদ্যোগে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন ও বিএমএসএফ’র কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভায় সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন সাংবাদিক নেতৃবৃন্দ।
৩০ মার্চ বুধবার বিকাল ৩টায় জাতীয় প্রেসক্লাব’র ৩য় তলায় আবদুস সালাম হলে এ সভা অনুষ্ঠিত হয়। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ বাদল। তিনি তাঁর বক্তব্যে মফস্বল সাংবাদিকদের অনুদান প্রাপ্তির ক্ষেত্রে বিএমএমএফ সদস্যদের সহযোগিতার আশ্বাস দেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল।
তিনি তাঁর বক্তব্যে সাংবাদিকদের ১৪ দফা দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন। ঢাকা সাংবাদিক ইউনিয়নের নব নির্বাচিত সভাপতি সোহেল হায়দার চৌধুরী বিএমএসএফ ঘোষিত ১৪ দফার প্রতি সমর্থন জানিয়ে দাবি বাস্তবায়নে সরকারের আন্তরিকতা কামনা করেন।
এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএমএসএফের ৫ম জাতীয় কাউন্সিলের প্রধান নির্বাচন কমিশনার ও জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ (জানিপপ) চেয়ারম্যান প্রফেসর ড. নাজমুল আহসান কলিমুল্লাহ, সিনিয়র সাংবাদিক কামাল চৌধুরী,দৈনিক রূপালীদেশ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক মনি, বিএফইউজে সিনিয়র সহ সভাপতি মধুসূদন মন্ডল, মোটিভেশনাল স্পীকার আফজাল হোসেন,বিএমএসএফ আইন উপদেষ্টা এডভোকেট কাওসার হোসেন, প্যানেল আইনজীবি এ্যাড.হাসান শাহরিয়ার।
বিএমএসএফ’র কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব সোহেল আহমেদের সভাপতিত্বে সভার উদ্ভোধন করে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর।
জেসমিন বানু বন্যার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক চিত্রনায়ক যুবরাজ খান, ট্রাস্টি সদস্য আমজাদ হোসেন,রফিকুল ইসলাম মিরপুরী, মোহাম্মদ আলী সীমান্ত, ঢাকা জেলা দক্ষিনের সভাপতি রেজা নওফল হায়দার, যুগ্ম-সম্পাদক মাহবুব আলম চৌধুরী জীবন, সহ-সম্পাদক মোনালিসা মৌ, শরিফা শিউলী চট্রগ্রামের এমএম আকাশ, রংপুরের সভাপতি তাজিদুল ইসলাম লাল, কক্সবাজার জেলা সম্পাদক মো: শহীদুল্লাহ, পাবনার সভাপতি আব্দুস সালাম, রাজবাড়ির সদস্য সচিব কবির হোসেন, নওগাঁ সভাপতি মোফাজ্জল হোসেন, ফেনীর সম্পাদত তুহিন লন্ডনী, ময়মনসিংহের সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি সাইদুর রহমান বাবুল, যশোরের জেমস আব্দুর রহিম রানা, নরসিংদীর সভাপতি মোশাররফ হোসেন নীলু, শরীয়তপুর জেলার আবুল কালাম আজাদ, ঝালকাঠির আহসান হাবিব সোহাগ, ভোলার আমির হোসেন, নোয়াখালীর
রেজাউল করিম রাজু, কুমিল্লার সভাপতি জসিম উদ্দিন চাষী, মাদারীপুর সভাপতি গাউছ উর রহমান, চাপাইনবাবগঞ্জের ফয়সাল আজম অপু,টেকনাফ সভাপতি আবুল কালাম আজাদ প্রমূখ।
অনুষ্ঠানে বিএমএসএফ এর নব নির্বাচিত কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আলহাজ্ব সোহেল আহমেদ সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান সহ ১৭১ সদস্যের কেন্দ্রীয় কমিটির নাম ঘোষণা করে পরিচয় করিয়ে দেয়া হয়।

উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) সিলেট জেলার কৃতি সন্তান, সততা আদর্শে আদর্শিক সাদাসিধে সহজসরল মানবতার কান্ডারী, উদীয়মান তরুন প্রজন্মের সাংবাদিকদের কান্ডারী, প্রতিবাদ আন্দোলনে যার সরব উপস্থিতি, রাজপথ লড়াকু সৈনিক (ক্রাইম নিউজ বিডি টুয়েন্টি ফোর ডটকম) অনলাইন পোর্টাল এর সম্মানিত ভারপ্রাপ্ত সম্পাদক জনাব মোঃ মাহবুব আলম চৌধুরী জীবন কে কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণসম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
সংগঠনের প্রতিষ্ঠাতা আহমেদ আবু জাফর বলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ট্রাস্টি আইনে নিবন্ধিত যাহার নং ০৬/২০২২ এবং সংগঠনের লোগো শিল্প মন্ত্রণালয় ও কপিরাইট অধিদপ্তর কর্তৃক সনদ প্রাপ্ত সাংবাদিক সেবামূলক প্রতিষ্ঠান। সাংবাদিকদের স্বার্থপরিপন্থী কোন সংগঠনের এই নাম বা লোগো ব্যবহারের সুযোগ নেই। সংগঠন পরিপন্থী এবং রাক্ষুসে সাংবাদিকদের চিহ্নিত করে তাদের সম্পর্কে সজাগ থাকতে নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহবান জানান তিনি।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বক্তব্যে বক্তারা দেশের জন্যজাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মত্যাগের অসামান্য অবদানের স্বীকৃতি
জাতি চিরদিন স্মরণ রাখবে বলে মন্তব্য করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button