Uncategorized

সাংগঠনিক শক্তিই পারবে সামাজিক সহিংসতা প্রতিরোধে করতে

মানিকগঞ্জ : “বাল্য বিবাহকে না বলি সামাজিক সচেতনতা বৃদ্ধি করি, সাংস্কৃতিক চর্চা করি নারী বান্ধব সমাজ গড়ি ” এই ধরনের স্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জ সিংগাইর অঞ্চলের সিংগাইর পৌরসভাধীন নয়াডাঙ্গি গ্রামের জনপ্রিয় সামাজিক সংগঠন লাল সবুজ যুব সংঘ ও বারসিক এর অায়োজনে অাজ নারী নির্যাতনসহ সকল প্রকার সামাজিক সহিংসতা প্রতিরোধে যুব সমাজের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সংগঠনের
সভাপতি: মিল্টন মাহমুদের সভাপতিত্বে সংগঠনের সম্পাদক মাহফুজুর রহমানের সঞ্চালনায় প্রারম্ভিক অালোচনা করেন বারসিক প্রকল্প সহায়ক রিনা অাক্তার। সাংগঠনিক কলাকৌশল ও সৃজনশীল কার্যক্রমের বিকাশ নিয়ে অালোচনা করেন বারসিক প্রোগ্রাম অফিসার মো. নজরুল ইসলাম, সাংগঠনিক বিকাশে গঠনমূলক অারো অালোচনা করেন এলাকার কৃতি সন্তান উদীয়মান সাংস্কৃতিক সংগঠক জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী সাকিল অাহমেদ সনেট,
ইমরান হোসেন, সবুজ আহমেদ, রবিন হোসেন, আমিনুর রহমান প্রমুখ।
অালোচনায় সিদ্ধান্ত হয় চলমান বাল্য বিবাহ নারী নির্যাতন যৌন হয়রানির মত সকল প্রকার সামাজিক সহিংসতা প্রতিরোধে অামরা কাজ করবো। অাগামী বছরের শুরুতেই সংগঠন নিবন্ধনের ব্যাপারে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করবো। অাগামী বিজয় দিবসের জাতীয় কর্মসূচিতে অামরা সক্রিয় অংশগ্রহণ করে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের পথকে অারো বেগবান করবো।

sent Today at 3:48 PM

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button