সহসাই কাটছেনা পাটুরিয়া- দৌলতদিয়া নৌরুটের বিড়ম্বনা

নিজস্ব প্রতিনিধি : সহসাই কাটছেনা পাটুরিয়া- দৌলতদিয়া নৌরুটে ফেরি পারাপরের বিড়ম্বনা । সকালে এক রকম বিকেলে আরএক রকম । নাব্যতা সংকট না থাকলেও শিমুলিয়া – কাঠালবাড়ি ফেরি সার্ভিস বন্ধ থাকায় এ অচলবস্থার সৃষ্টি হচ্ছে থেকে থেকে । দুইদিন ভাল তিনদিন খারাপ ।
শুক্রবার দুপুর পর্যন্ত পাটুরিয়া- দৌলতদিয়া ঘাটে পারের অপেক্ষায় ছিল সহশ্রাধিক বিভিন্ন ধরনের যানবাহন । এর মধ্যে ৮ শতাধিকই ছিল পন্যবাহী ট্রাক । বিআইডাব্লিউটিসি আরিচা ঘাট ব্যবস্থাপক আব্দুস ছালাম জানান , দুই তিন দিন ভালো থাকার পর আজ সকালের দিকে সবধরনের যান বাহনের চাপ বেড়ে যায় । দুপুরের পর থেকে যাত্রীবাহী যানবাহনের চাপ কমে যায় । পাটুরিয়া ঘাটের দুইটি টার্মিনালে প্রায় তিন শতাধিক পান্য বাহী ট্রাক পারের অপেক্ষায় আছে । শুক্রবার হওয়ায় বিকেল
থেকে শনিবার সারা দিন পাটুরিয়া ঘাটের অবস্থা ভালই থাকবে বলে তিনি জানান । তবে শিমুলিয়া – কাঠালবাড়ি ফেরি সার্ভিস নিয়মিত ভাবে চলাচল করতে না পারলে পাটুরিয়া- দৌলতদিয়া নৌরুটের ফেরি পারাপরের এই অবস্থার পরিবর্তন হবেনা ।




