
ভারতে করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার ওই বৈঠকের তারিখ নির্ধারণ করা হয়েছে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।
শনিবার এক চিঠিতে দেশটির সংসদবিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশি জানিয়েছেন, লোকসভায় যে রাজনৈতিক দলগুলোর অন্তত পাঁচ জন সদস্য রয়েছেন তাদেরই ওই বৈঠকে যোগ দেওয়ার আহ্ববান জানানো হবে।
শনিবার ভারতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা তিন হাজার ৭২ জনে এবং মৃতের সংখ্যা ৭৫ জনে দাঁড়িয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
আনন্দবাজার বলছে, দেশে করোনাভাইরাস সংক্রমণের পরিস্থিতি ও চলতি লকডাউনের মধ্যে এই প্রথম সর্বদলীয় বৈঠকের ডাক দিলেন নরেন্দ্র মোদি।
করোনভাইরাস সংক্রমণের ঝুঁকির কারণে সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা মেনে চলতে ও চলাচলে বিধিনিষেধের কারণে বৈঠকটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে করার সিদ্ধান্ত হয়েছে।




