slider

সরকার রাজস্ব বঞ্চিত সিংগাইরে হাট-বাজার ইজারায় সমঝোতা

সিরাজুল ইসলাম, সিংগাইর (মানিকগঞ্জ): মানিকগঞ্জের সিংগাইর উপজেলার হাট-বাজার ইজারায় ব্যাপক অনিয়মের মধ্য দিয়ে সমঝোতা করার অভিযোগ ওঠেছে ক্ষমতাসীন দলের দায়িত্বশীল কতিপয় নেতা কর্মীর বিরুদ্ধে । কাগজ-কলমে সব কিছু ঠিকঠাক থাকলেও কৌশলে সরকারকে বঞ্চিত করা হয়েছে বিপুল পরিমাণ রাজস্ব থেকে। এ নিয়ে সরকার দলীয় একাংশের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।
জানা গেছে, বাংলা ১৪২৯ সনে উপজেলার ২৫ টি হাট-বাজার ইজারার দরপত্র আহবান করে বিজ্ঞপ্তি প্রকাশ করে উপজেলা প্রশাসন। সে অনুযায়ী গত ৮ মার্চ ছিল দরপত্ রবিক্রির শেষ দিন। পরদিন ৯ মার্চ দুপুর পর্যন্ত দরপত্র দাখিল করা হয়। তার আগেই গুরুত্বপূর্ণ সিরাজপুর পশু ও সাধারন হাট, বায়রা পশু ও সাধারন হাট, জয়মন্টপ পশুহাট, জয়মন্টপ সাধারন হাট ও সাহরাইল দৈনিক বাজার ইজারা নিয়ে সমঝোতার ফন্দি আঁটে একটি চক্র। চক্রটি এ হাটগুলোর দরপত্র ক্রয় করতে আসা ব্যক্তিদের বাঁধাপ্র দান করে। নানা বাঁধা বিপত্তির মুখে ওই হাট- বাজারগুলোর প্রতিটিতে ৭/৮ টি দরপত্র বিক্রি হয়। প্রত্যক টিতে জমা পড়ে ৩টি করে। অধিকাংশ ক্রেতাই তোপেরমুখে দরপত্র গুলো জমাদিতে পারেননি।
সুত্রমতে, ৯ মার্চ বিকেল ৩ টায় দরপত্র বক্স খোলা হয় । সমঝোতা অনুযায়ী ,সিরাজপুর পশু ও সাধারণ হাটের সর্বোচ্চ দরদাতা দেখানো হয়েছে চান্দহর ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি মো. আজিজুর রহমান, বায়রা পশু ও সাধারন হাটের ইউনিয়ন যুবলীগ সভাপতি মো.মহিদুর রহমান, জয়মন্টপ সাধারন হাটের ইউনিয়ন যুবলীগ সভাপতি মঞ্জুরুল করিম ,জয়মন্টপ পশুহরের ইজারাদার আব্দুল জলিল পত্তনদারকে।
সুত্র জানায়, সিরাজপুর পশু ও সাধারন হাটের ইজারা মূল্য ৬০ লাখ দেখানো হলেও সমঝোতা হয়েছে ১ কোটি টাকার উপরে,বায়রাপশু ও সাধারনহাট ৩৩ লাখ ২৫ হাজারের স্থলে প্রায় ৬০লাখ, জয়মন্টপ পশুহাট ১৩ লাখ ১৪ হাজার টাকার স্থলে প্রায় অর্ধ কোটি টাকা,জয়মন্টপ সাধারনহাট ১৬ লাখ ১৬ হাজার টাকার স্থলে প্রায় ৩ গুণ ও সাহরাইল দৈনিক বাজার ৭ লাখ ৪০ হাজার ৫০২ টাকা দেথানো হলেও সমঝোতা হয়েছে ১৬ লাখ টাকার উপরে।
খোঁজ নিয়ে জানা গেছে, বাংলা ১৪২৭ সনে সমঝোতা না হওয়ায় উপজেলার সর্ববৃহৎ সিরাজপুর পশুহাটটি সর্বোচ্চ ১ কোটি ৪ লাখ টাকায় ইজারা হয়। এ বছর ওই হাটটি সহ অন্যান্য হাটগুলো সমঝোতার মাধ্যমে ইজারা প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় প্রায় কোটি টাকা চলে গেছে এ প্রক্রিয়ার সাথে জড়িতদের পকেটে। ফলে সরকার বঞ্চিত হয়েছে বিপুলপ রিমাণ রাজস্ব থেকে।
সিরাজপুরহাট ইজারাদার মো. আজিজুর রহমান দু’বছরআগে ১ কোটি ৪ লাখ টাকার হাট ৬০ লাখ টাকায় পাওয়া প্রসঙ্গে বলেন, ৩ বছরের গড় মুল্যে হাটের ইজারা নির্ধারণ হয়। সে অনুযায়ী আমার এ বছর ভ্যাটসহ ৭৫ লাখ টাকা খরচ পড়বে।
মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও সিংগাইর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মমতাজ বেগম বলেন, আমি জানি সরকারি নিয়মতান্ত্রিক ভাবেই ইজারা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এরবাইরে আমার কিছু জানা নেই।
এ ব্যাপারে সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার দিপন দেবনাথ বলেন, আমরা ঠিক ঠাক মতোই টেন্ডার বিজ্ঞপ্তি দেই। যারা ড্রপ করে তাদের মধ্যে থেকে বৈধ ও যোগ্যকেই আমরা ইজারা দিতে বাধ্য। এরবাইরে তো আমরা কিছু করতে পারিনা। বাহিরের লেনদেনের বিষয়টি জ্ঞাত নন বলেও তিনি জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button