রাজনীতিশিরোনাম

সরকার পরিকল্পিতভাবে আবরারকে হত্যা করেছে: রব

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ভারতের কাছে দেশের স্বার্থ বিকিয়ে দেওয়ার ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে সরকার পরিকল্পিতভাবে হত্যা করেছে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে’ সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নেতৃত্বের ব্যানারে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।
আ স ম রব বলেন, দেশের স্বার্থে ও দেশের জনগণের পক্ষে কথা বলার জন্য বুয়েটছাত্র আবরারকে কি নির্মমভাবে হত্যা করা হলো। এর মাধ্যমে শুধু আবরারকে নয়, পুরো জাতিকে হত্যা করা হয়েছে। কারণ আবরার দেশের স্বার্থবিরোধী চু্ক্তির বিরোধীতা করেছিলেন। তাকে নৃসংশভাবে হত্যার দায়ে ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করা উচিত।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, ডাকসুর সাবেক ভিপি ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, ডাকসুর সাবেক ভিপি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লা আমান, ডাকসুর সাবেক জিএস বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, এজিএস নাজিম উদ্দিন আলম প্রমুখ।
প্রসঙ্গত ভারতের সঙ্গে চুক্তি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার জেরে গত ৬ অক্টোবর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে শেরেবাংলা হলের নিজের রুম থেকে অন্যরুমে ডেকে নিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। ওইদিন রাত তিনটার দিকে হলের সিঁড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button