
জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট(বা.জা.ফে-৩০) কেন্দ্রীয় কমিটির সভাপতি মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন মন্টু মাননীয় প্রধানমন্ত্রী’র সাথে শ্রমিক প্রতিনিধি অনুপস্থিতিতে শুধুমাত্র চা-বাগান মালিকদের সাথে একপক্ষীয় বৈঠকে চা-বাগান শ্রমিকদের দৈনিক মজুরী ১২০ টাকার পরিবর্তে মাত্র ১৭০ টাকা পুন:নির্ধারণ বর্তমান বাজারদর অনুযায়ী একটি অমানবিক ও প্রহসনমূলক সিদ্ধান্ত হিসাবে উল্লেখ করে শ্রমিক নেতৃবৃন্দ বলেন, ২০১৯ সালে নির্ধারিত ১২০ টাকার স্থলে বর্তমান বাজারদর অনুযায়ী মাত্র ১৭০টাকা নির্ধারণের মাধ্যমে সরকার পূঁজিপতি চা-বাগান মালিক শোষকশ্রেনীর পক্ষ নিয়েছে।
সরকারের এই অমানবিক সিদ্ধান্তের মাধ্যমে প্রমান হয়েছে এই সরকার শ্রমজীবী কর্মজীবী জনগণের নয়।
অবিলম্বে সরকার, চা-বাগান শ্রমিক ও চা-বাগান মালিক প্রতিনিধির সাথে বৈঠক করে চা-শ্রমিকের মজুরী দৈনিক ৩০০টাকা পুন:নির্ধারণ করতে হবে।
সংবাদ বিজ্ঞপ্তি



