রাজনীতিশিরোনাম

সরকারের দুঃশাসন ভয়াবহ রুপ ধারণ করেছে: ফখরুল

সরকারের দুঃশাসনের বিষবাস্প এখন আরও ভয়াবহ রুপ ধারণ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, বিশ্বের গণধিকৃত সকল স্বৈরাচারকে টেক্কা দিয়ে জনসমর্থনহীন বর্তমান আওয়ামী সরকার অবর্ণনীয় দু:শাসন জারী রেখে বিএনপি এবং বিরোধী দলগুলোর নেতাকর্মীসহ সাধারণ মানুষের জানমালের নিরাপত্তাকে এখন চরম হুমকির মুখে ঠেলে দিয়েছে। ৩০ ডিসেম্বর মহাসমারোহে মধ্যরাতে ভোট ডাকাতির পর সরকারের আশকারায় আইন শৃঙ্খলা বাহিনী দেশব্যাপী বিএনপি নেতাকর্মীদের ওপর লাগামহীন হামলা চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় কিশোরগঞ্জ জেলাধীন ইটনা উপজেলার রায়টুটি ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের কর্মী সমাবেশের ওপর পুলিশ বেধড়ক লাঠিচার্জ ও নেতাকর্মীদেরকে আহত করাসহ মিথ্যা মামলা দায়ের করেছে।
তিনি বলেন, নেতাকর্মীদের ওপর পুলিশী হামলা ও মামলা দায়েরের ঘটনায় আবারও প্রমাণিত হলো- দেশে আইনের শাসন নেই, রাজনীতি করার ন্যুনতম সুযোগও নেই, এটি এখন দিবালোকের মতো স্পষ্ট। কিশোরগঞ্জের ইটনা উপজেলার রায়টুটি ইউনিয়ন যুবদলের কর্মী সমাবেশের ওপর পুলিশী হামলা ও বানোয়াট মামলা দায়েরের ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের জোর দাবি করছি। আহত নেতাকর্মীদের আশু সুস্থতা কামনা করছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button