আন্তর্জাতিক সংবাদশিরোনাম

সরকারি ভবনে বিক্ষোভকারীদের আগুন, নিহত ১৬

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় পাপুয়া প্রদেশে সরকারি ভবনে আগুন লাগার ঘটনায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৬৫ জন। সোমবার কয়েকশ বিক্ষোভকারী ওয়ামেনা শহরের একটি সরকারি ভবনসহ আরো বেশ কিছু ভবনে আগুন ধরিয়ে দেয়। ওই বিক্ষোভকারীদের অধিকাংশই স্থানীয় বিভিন্ন স্কুলের শিক্ষার্থী।
ভবনগুলোতে আগুন ধরে যাওয়ায় ভেতরেই আটকা পড়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। এক শিক্ষকের বর্ণবাদী মন্তব্যের পর থেকেই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। শিক্ষার্থীরা ওই শিক্ষকের এমন মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে।
গত কয়েক সপ্তাহ ধরেই বিক্ষোভের কারণে অস্থিরতা শুরু হয়। বিক্ষোভ দমনে টিয়ার ছুড়েছে পুলিশ। পাপুয়ার সেনাবাহিনীর মুখপাত্র ইকো দারিয়ানতো এএফপিকে বলেন, সোমবারের সহিংসতা থেকে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। তিনি বলেন, এ ঘটনায় অনেক বেসামরিক লোক আটকা পড়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button