সরকারি নির্দেশ অমান্য ও মিথ্যা জিডি করায় কটিয়াদী স্বাস্থ্য কর্মকর্তা ডা: তাজরিনা তৈয়ব কে অবনমন করে বদলী করা হয়েছে

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কর্ম কর্তা ডা: তাজরিনা তৈয়ব সরকারি বিধি অমান্য করে তার কর্মস্হলের বাহিরে সরকারি গাড়ী নিয়ে যাওয়া এবং এক জায়গার দুর্ঘটনা নিজস্বার্থের জন্য অন্য জায়গা দেখিয়ে কটিয়াদী মডেল থানায় মিথ্যা জিডি করায় তাকে তার বর্তমান পদবী থেকে অবনমন করে কিশোরগঞ্জ সদরে ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভারপ্রাপ্ত আর এম ও করে বদলী করা হয়েছে।
ঘটনার বিবরনে জানা যায়, গত ৩মে কটিয়াদী উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: তাজরিনা তৈয়বা সরকারি নির্দেশ অমান্য করে সরকারি গাড়ী নিয়ে ঢাকা যান। ঐ দিনই আসার পথে উক্ত গাড়ীটি নরসিংদী জেলার শিবপুর উপজেলার পরানদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে দুই কিলোমিটার দক্ষিনে মোয়াজ্জেমের বাড়ী সংলগ্ন এলাকায় অপর দিক থেকে আসা অন্য একটি গাড়ীর সাথে দুর্ঘটনা ঘটে যার ফলে সরকারি গাড়ীটির ব্যাপক ক্ষতি হয়। দুর্ঘটনার সময় গাড়ীর ড্রাইভার ব্যতীত গাড়ীতে অন্য কেউ ছিল না। ঘটনাটি এলাকায় জানা জানি হলে তরিঘরি করে ডা:তাজরিনা তৈয়ব ঘটনাটি ধামাচাপা দিতে কটিয়াদী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন সেখানে সঠিক দুর্ঘটনার স্হল উল্লেখ না করে নিজ কর্মস্হলের কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার আচমিতা নামক স্হান উল্লেখ করে মিথ্যা জিডি করেন। এ দিকে শিবপুর মডেল থানার এস আই আব্দুর রাজ্জাক বলেন দুর্ঘটনাটি শিবপুর থানায়ই হয়েছে। উক্ত ঘটনার পরে কিশোরগঞ্জ সিভিল সার্জন ডা: সাইফুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান ঘটনা তদন্তে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে, তবে তিনি স্বীকার করেন দুর্ঘটনাটি নরসিংদী জেলার শিবপুর উপজেলাতেই ঘটেছে। পরবর্তিতে ডা:তাজরিনা তৈয়ব দ্রুততার সাথে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে তার উল্লেখিত কৃতকর্মের জন্য তিনি সরকার ও জনগনের নিকট সমস্ত কিছুর দায় স্বীকার করে নি:শর্ত ক্ষমা প্রার্থনা করেন এবং ভবিষ্যতে তিনি এই ধরনের কাজ আর করবেন না বলে ও অম্ঙ্গীকার করেন, তাছাড়া ক্ষতিগ্রস্ত সরকারি গাড়ীটি তিনি নিজ দায়িত্বে ও নিজ খরচে মেরামত করে দিবেন বলেও সম্মেলনে ঘোষনা দেন।
উল্লেখযোগ্য যে উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে গত ২৯/০৫/২০২৩ তারিখে গন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী ঢাকা-১২১৩।www.dghs.gov.bd. অধ্যাপক ডা: মো: শামিউল ইসলাম, পরিচালক (প্রশাসন) মহাপরিচালকের পক্ষে স্বাক্ষরযুক্ত এক আদেশে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: তাজরিনা তৈয়বকে কিশোরগঞ্জ জেলা সদরে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে অবনমন করে ভারপ্রাপ্ত আর এম ও পদে বদলী করা হয়।



