slider

সরকারি দেবেন্দ্র কলেজে শিক্ষক পরিষদ নির্বাচনে সম্পাদক গিরীন্দ্র, কোষাধ্যক্ষ সুজন

মাহিদুল ইসলাম মাহি, মানিকগঞ্জ : মানিকগঞ্জে সরকারি দেবেন্দ্র কলেজের শিক্ষক পরিষদ নির্বাচনে অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক গিরীন্দ্র কুমার রায় সম্পাদক এবং হিসাব বিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক সুজন রুহুল কোষাধ্যক্ষ নির্বাচিন হন। বুধবার দেবেন্দ্র কলেজ শিক্ষক মিলনায়তনে সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। অন্যান্য পদে নির্বাচিতরা হলেন,মোহাম্মদ বাবুল হোসেন (যুগ্ম সম্পাদক), মোহাম্মদ মোজাফফর হোসেন (ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক), আবা খালেদ মহসীন উদ্দীন(নির্বাহী সদস্য), মোহাম্মদ মনিরুজ্জামান (নির্বাহী সদস্য)।
নব-‌নির্বা‌চিত সম্পাদক সহযোগী অধ্যাপক গিরীন্দ্র কুমার রায় বলেন, শিক্ষক‌দের প্রত্যাশা অনুযায়ী কা‌জ কর‌তে চাই। এখা‌নে কেউ কারও প্র‌তিপক্ষ নয়। একটা প‌রিবার হ‌য়ে সকল‌কে নি‌য়ে কাজ করা হ‌বে। পাশাপাশি শিক্ষার্থী‌দের চাওয়া‌কেও প্রাধান্য দেওয়া হ‌বে।

নির্বাচনের সার্বিক বিষয়ে অধ্যক্ষ অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, কলেজে উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভা‌বে নির্বাচন অনুষ্ঠিত হয়ে‌ছে। সকলে স্বতঃস্ফূর্তভা‌বে নিরপেক্ষভাবে ভোট প্রদান করতে পেরেছেন।

সরকারী দেবেন্দ্র কলেজ শিক্ষক পরিষদ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে গণিত বিভাগের অধ্যাপক মো. আব্দুল খালেক দায়িত্ব পালন করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button