রাজনীতি

সরকারি দল স্থানীয় সরকার নির্বাচনকে ‘চর দখলের লড়াইয়ে পরিণত করেছে

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন সরকারি দলের মনোনীত ও তাদের বিদ্রোহী প্রার্থীরা স্থানীয় সরকারের নির্বাচনকে ‘চর দখলের লড়াইয়ে’ পরিণত করেছেন। হত্যা, সন্ত্রাস, পেশীশক্তি আর মাস্তানীর মধ্য দিয়ে পৌর নির্বাচনের অঞ্চলগুলোতে তারা ত্রাসের রাজত্ব কায়েম করেছে। কালো টাকা, হয়রানিমূলক মামলা আর প্রশাসনকে ব্যবহার করে অধিকাংশ কেন্দ্রে তারা বিরোধীদলীয় মেয়র ও কাউন্সিলর প্রার্থীদেরকে তারা মাঠ ছাড়া করেছে। নির্বাচন কমিশন ও মেয়র কাউন্সিলর প্রার্থীদেরকে তারা মাঠ ছাড়া করেছে। নির্বাচন কমিশন ও আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর তাদের পেশাগত দায়িত্ব পালন না করে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সরকার দলীয়দের পক্ষে কাজ করে আসছে। কেন্দ্র দখল, ভোট জালিয়াতি ও বিরোধী দলীয় এজেন্ট ও ভোটারদেরকে ভোট কেন্দ্র থেকে বের করে দেয়া সাধারণ বিষয়ে পরিণত হয়েছে। তিনি বলেন, এত বাধা, বিপত্তি ও ঝুকি নিয়ে যে মানুষ ভোট কেন্দ্রে যাচ্ছে ও পছন্দের দল ও প্রার্থীকে ভোট দিচ্ছেন তা তাদের হারানো ভোটাধিকার পুনরুদ্ধারের আগ্রহেরই বহিঃপ্রকাশ। কিন্তু নির্বাচন কমিশন ও সরকার মানুষের এই অধিকারের পক্ষে দাঁড়াতে পারছে না। গোটা নির্বাচনী ব্যবস্থার প্রতি গণঅনাস্থা ও গণহতাশা এখনও প্রবল।
তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন স্থানীয় সরকার পরিষদ নির্বাচন যেটুকু মাতামাতি বাস্তববে তার সাথে স্বশাসিত, জবাবদিহীমূলক ও ক্ষমতাসম্পন্ন স্থানীয় সরকার গড়ে তোলার বিশেষ কোন সম্পর্ক নেই। তিনি ভোটাধিকার প্রয়োগ এবং শক্তিশালী স্থানীয় সরকার গড়ে তুলতে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
আজ বিকালে পার্টির ঢাকা মহানগর কমিটির সদস্যদের সভায় তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।
সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে পার্টির ঢাকা মহানগর কমিটির সভাপতি আকবর খানের সভাপতিত্বে এই সভায় আরো বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় নেত্রী বহ্নিশিখা জামালী, মহানগর কমিটির সম্পাদক মোফাজ্জল হোসেন মোশতাক, স্নিগ্ধা সুলতানা ইভা, ইমরান হোসেন, জোনায়েত হোসেন, বিলকিস বেগম, মোজাম্মেল হক, আবুল কালাম, বিপ্লব হোসেন খান প্রমুখ।
সভায় এলএনজি গ্যাসের দাম বৃদ্ধির তৎপরতা থেকে সরে আসার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button