slider

সরকারবাড়ী প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ

খাঁন আহম্মেদ হৃদয় পাশা : টাঙ্গাইলের সখীপুর উপজেলার খুংগারচালা সরকার বাড়ী প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার(১৮ এপ্রিল) বিকেলে কাকড়াজান ইউনিয়নের খুংগারচালা বাজারে প্রবাসী মানব কল্যাণ ক্লাবের সামনে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

এসময় সরকার বাড়ী প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মোঃ বোরহান উদ্দিন সরকার ও কোষাধ্যক্ষ মোঃ লুৎফর রহমান সরকার উপস্থিত থেকে এলাকার প্রায় দুই শতাধিক অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে এ ঈদ সামগ্রী তুলে দেন।

এছাড়াও খুংগারচালা সরকার বাড়ী প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতি বছর এমন মহৎই উদ্যোগ নেওয়া হবে বলে জানান, ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মোঃ হাফিজুর রহমান সরকার, নুরুল ইসলাম সরকার, আব্দুল লতিফ সরকার ও সাধারণ সম্পাদক মোঃ শাহজালাল সরকার।

ঈদ সামগ্রী উপকরণ ছিল, চাউল, চিনি, সেমাই ও সাবান।

এদিকে এমন মহৎই উদ্যোগের অর্থ যোগান দাতা রেমিট্যান্সযোদ্ধারা বাংলাদেশের অর্থনৈতিক চাকা উজ্জ্বল করতে দেশের বাহিরে প্রবাসের মাটিতে বিভিন্ন জায়গায় অবস্থান করায় তাদের জন্য দেশ বাসীর কাছে দোয়া চান এক ভিডিও বার্তার মাধ্যমে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button