সম্রাটের নির্দেশনায় আইরিন তানি ও তানিয়া বৃষ্টি

অভিনয়ে আইরিন তানির যাত্রা শুরু হয় ২০০৭ সালে বাদল খন্দকারের ‘বিদ্রোহী পদ্মা’ সিনেমাতে অভিনয়ের মধ্যদিয়ে। কিন্তু এরপর আর চলচ্চিত্রে নিয়মিত হননি তিনি। সেজানের নির্দেশনায় ‘মুদ্রা দোষ’ নাটকে মোশাররফ করিমের বিপরীতে অভিনয়ের মধ্যদিয়ে নাট্যাঙ্গনে আইরিন তানির যাত্রা শুরু হয়। এরপর তিনি হয়ে গেলেন একজন নাট্যাভিনেত্রী।

অভিনয়ের দীর্ঘ পথ চলায় খালিদ হোসেন সম্রাটের নির্দেশনায় ইমদাদুল হক মিলনের গল্পে ‘বিয়ের কয়েক দিন আগে’ নাটকে অভিনয় করে বেশ আলোচিত হন তিনি। আইরিন তানির অভিনয়ে মুগ্ধ হন সম্রাট। যে কারণ সম্রাট তার নতুন নাটক ‘পোকায় খাওয়া কুঁড়ি’তে একটি নেগেটিভ চরিত্রে অভিনয় করান।

‘পোকায় খাওয়া কুঁড়ি’ টেলিফিল্মটি রচনা করেছেন মানস পাল। এতে সম্রাট নির্দেশনার পাশাপাশি অভিনয়ও করেছেন। এতে তার বিপরীতে আছেন তানিয়া বৃষ্টি। এরই মধ্যে রাজধানীর অদূরে একটি শুটিং হাউজে টেলিফিল্মটির শুটিং শেষ হয়েছে। এটি নির্মাণ প্রসঙ্গে সম্রাট বলেন,‘মানসের গল্প ভাবনা দারুণ ভালোলেগেছে আমার। প্রচলতি গল্প। কিন্তু গল্পের উপস্থাপনটা আমার কাছে ভালো লেগেছে।




