slider

সম্মেলনে এসে মারা গেলেন প্রবীণ আওয়ামীলীগ নেতা ফুলচান

সিরাজুল ইসলাম, সিংগাইর (মানিকগঞ্জ)প্রতিনিধি : যেখানে আওয়ামীলীগের সভা সমাবেশ, সেখানেই তার সরব উপস্থিতি। দল পাগল এ মানুষটি সম্মেলনে এসেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন। মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামির্তা ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলী নগর গ্রামের মৃত পলানের পুত্র মো. ফুলচান (৬৯) শনিবার (৩০ জুলাই)দুপুরে উপজেলা আওয়ামীলীগের সম্মেলনে এসে মৃত্যু বরণ করেন।
সম্মেলন শেষে সন্ধ্যার পর স্থানীয় আলীনগর-ওয়াইজনগর মাদরাসা মাঠে তার জানাযায় অংশ নেন নব-নির্বাচিত সাধারন সম্পাদক শহিদুর রহমান শহিদ, সাবেক সহ সভাপতি আলী ইস্কানদার, জামির্ত্তা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুল হালিম রাজু, সাধারণ সম্পাদক মো. নুর ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান ইঞ্জিঃ রবিউল আলম উজ্জ্বলসহ শত শত নেতা কর্মী।
তার প্রতিবেশী ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুর ইসলাম বলেন, ১ পুত্র ও ২ কন্যা সন্তানের জনক ফুলচান ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন ৩০ বছরেরও অধিক সময়। সংসারে অভাব অনটন থাকলেও তৃনমূলে দলকে সুসংগঠিত করতে তার ভূমিকা ছিলো প্রশংসনীয়। দলের জন্য নিবেদিত এ নেতার পরিবারের প্রতি সহযোগিতার হাত বাড়ানোর আহবানও জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button