রাজনীতিশিরোনাম

সমাবেশে বক্তব্য দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন রিজভী

পাতাকা ডেস্ক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাবন্দির তৃতীয় বার্ষিকী উপলক্ষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ সোমবার (৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার পর তাকে রাজধানীর কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
জাতীয় প্রেসক্লাবের সামনে বেলা ১১টার দিকে দলের পক্ষ থেকে প্রতিবাদ সমাবেশ হয়। এতে বক্তব্য দিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রিজভী। বক্তব্য শেষ হওয়ার পর মাথা ঘুরে পড়ে যান তিনি।
পরে দ্রুত তাকে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা নিরীক্ষা করলে তার ডায়াবেটিকস বেড়ে গেছে বলেন জানান চিকিৎসক। প্রাথমিক চিকিৎসা শেষে দুপর ১২টার পর হাসপাতাল থেকে চলে আসেন।
কিছুদিন আগেও তিনি হার্ট অ্যাটাক করে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে, পরে ল্যাব এইড হাসপাতালে দুদফা ভর্তি হন। সেখানে তার হার্টে রিং পরানো হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button