শিক্ষাশিরোনাম

সমাপনী পরীক্ষার সময় ফেসবুক বন্ধ রাখার খবর গুজব

সমাপনী পরীক্ষার সময় ফেসবুক বন্ধ রাখা হতে পারে বলে গত দুদিনে এমন একটি খবর বেশ আলোচিত হয়। তবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আসিফ উজ-জামান বলছেন, এ ধরনের কোনো চিন্তাও করেনি মন্ত্রণালয়।
আসিফ উজ-জামান ফেসবুক বন্ধ রাখার খবরকে অসমর্থিত ও যাচাই-বাছাই বিহীন গুজব বলে অভিহিত করেন। তিনি জানান, পরীক্ষার সময় ফেসবুক রাখার কোনো রকম পরিকল্পনা নেই।
আগের খবরটি প্রকাশিত হওয়ার পর তা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সমালোচিত হয়। অনেকে এটাকে মাথা ব্যথার জন্য মাথা কেটে ফেলার মতো বিষয়ের সঙ্গে তুলনা করেন।
সচিব বলছেন, এ ধরনের হাস্যকর কোনো সিদ্ধান্ত নেয়া হবে না। চলতি মাসের ২০ তারিখ থেকে সমাপনী পরীক্ষা শুরু হবে।
বিগত কয়েক বছরে সমাপনী পরীক্ষার সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ফাঁস হওয়ার ঘটনা ঘটেছে। এ কারণে উর্ধ্বতন কর্তৃপক্ষের একটি পর্যায় থেকে ফেসবুক বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিলো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button