খেলা

সব আলো কেড়ে নিলেন জারদান শাকিরি

রাশিয়া বিশ্বকাপে এখন নজর কাড়ছেন নতুন তারকারা। জয়ের জন্য মরিয়া এই তরুণরা মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন। আর সুযোগ পেলেই সেটি কাজে লাগাচ্ছেন। শুক্রবার সার্বিয়া ও সুইজারল্যান্ডের ম্যাচে সব আলো কেড়ে নিয়েছেন জারদান শাকিরি। দুর্দান্ত গোলে দলকে শেষ মুহূর্তে জয়ের আনন্দে ভাসিয়েছেন এই তরুণ। এর আগে দলের প্রথম গোলটিও অ্যাসিস্ট করেছেন তিনি। ফলে জয়ের নায়ক ছিলেন এসি মিলানের এই তারকা।
সার্বিয়াকে কাল ২-১ গোলে হারায় সুইজারল্যান্ড। এই জয়ে শেষ ষোলোতে যাওয়ার আশা বাঁচিয়ে রাখলো সুইসরা। হারলেও শেষ ষোলোতে যাওয়া পথ বন্ধ হয়ে যায়নি সার্বিয়ারও। কারণ দুই খেলায় তিন পয়েন্ট রয়েছে তাদের। সমানসংখ্যক ম্যাচে চার করে পয়েন্ট ব্রাজিল ও সুইজারল্যান্ডের। তাই এই গ্রুপ থেকে ব্রাজিল, সুইজারল্যান্ড ও সার্বিয়ার শেষ ষোলোতে যাওয়ার পথ খোলা থাকলো এখনো।
এই গ্রুপের প্রথম মাচে কোস্টা রিকাকে ১-০ গোলে হারায় সার্বিয়া। ব্রাজিল ও সুইজারল্যান্ডের অন্য ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। তাই সুইজারল্যান্ডকে হারালেই শেষ ষোলো নিশ্চিত হয়ে যেত সার্বিয়ার। এমন লক্ষ্যে কালিনিনগ্রাদে ম্যচের শুরুটা চমৎকার করে সার্বিয়া।
ম্যাচের ৫ মিনিটেই মিডফিল্ডার দুসান টেডিচের ক্রস থেকে দুর্দান্ত এক হেডে গোল করে ১-০ ব্যবধানে সার্বিয়াকে এগিয়ে দেন স্ট্রাইকার আলেক্সান্ডার মিট্রোভিচ। ফলে শুরুতেই চাপে পড়ে যায় সুইজারল্যান্ড।
চাপে পড়লেও ভেঙ্গে পড়েনি সুইজারল্যান্ড। প্রতিপক্ষের সীমানায় ঠিকই আক্রমণ চালিয়েছে তারা। অ্যাটাকিং মিডফিল্ডে তিনজন খেলোয়াড়কে রেখে সেখান থেকে আক্রমণ রচনা করার চেষ্টা করে সুইসরা। যেটি করেছিলো সার্বিয়াও। দুই দলই এ ম্যাচে ৪-২-৩-১ ফরম্যাটে খেলতে নামে।
৬৯ শতাংশ বল দখলে নিয়ে আক্রমণ করলেও প্রথমার্ধে সফল হতে পারেনি সুইজারল্যান্ড। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের দেখা পায় তারা। ৫২ মিনিটে সার্বিয়ান ডি বক্সের প্রায় ২০ গজ দূর থেকে তীব্র শট গোল করেন সুইজারল্যান্ডের গ্রানিট ঝাকা। তাকে পাস দিয়েছিলেন শাকিরি।
১-১ সমতা আসার পরও গোলের জন্য মরিয়া ছিলো সুইজারল্যান্ড। লিড নিয়ে তা ধরে রাখতে না পারার আফসোস ছিল সার্বিয়ারও। এমন অবস্থায় চলতে থাকে দুই দলের আক্রমণ পাল্টা আক্রমণ। নিশ্চিত ড্র’র দিকে এগিয়ে যাচ্ছিলো ম্যাচটি। কিন্তু নির্ধারিত সময়ে শেষ মিনিটে চমক দেখায় সুইজারল্যান্ড।
মধ্য মাঠে থেকে স্ট্রাইকার মারিও গাভরানোভিচের লং পাস দেন শাকিরিকে। বল পেয়ে সার্বিয়ার গোল মুখে ছুটে যান তিনি। তার শরীর ঘেষেই দৌড়াচ্ছিলেন সার্বিয়ার ডাস্কো টোসিচ। কিন্তু বলকে সুন্দরভাবে নিয়ন্ত্রণে নিয়ে সার্বিয়ার গোলরক্ষককে বোকা বানিয়ে গোল আদায় করে নেন শাকিরি। ২-১ গোলে এগিয়ে যায় সুইজারল্যান্ড। শেষ পর্যন্ত ওই ব্যবধানেই ম্যাচ জিতে মাঠ ছাড়ে সুইজারল্যান্ড।
আগামী ২৭ জুন মস্কোকে সার্বিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ব্রাজিল। একই দিন নিজনি নভগোরোদে সুইজারল্যান্ডের বিপক্ষে লড়বে কোস্টরিকা।
নয়া দিগন্ত

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button