Uncategorized

সবচেয়ে বেশি পারিশ্রমিকের অভিনেত্রী কে!

বলিউডের সবথেকে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের তালিকায় শীর্ষে দীপিকা পাড়ুকোন! অভিনয়ে অসাধারণ দক্ষতা দেখিয়েছেন দীপিকা। বলিউডের গণ্ডি পেরিয়ে পাড়ি দিয়েছেন হলিউডে। শোনা যাচ্ছে, পারিশ্রমিকের ক্ষেত্রেও এই মুহূর্তে প্রথম স্থানে তিনি। পিছনে ফেলে টপকে গেছেন প্রিয়ঙ্কা চোপড়া, আলিয়া ভট্ট, কারিনা কাপুর, ক্যাটরিনা কাইফকে।
সূত্রের খবর, এখন এক একটি প্রজেক্টের জন্য দীপিকার পারিশ্রমিক ১৫ কোটি রুপি। যেখানে প্রিয়ঙ্কা চোপড়া, কারিনা কাপুরের সে ধরনের প্রজেক্ট পিছু পারিশ্রমিক ৯ কোটি রুপি। সম্প্রতি শোনা গিয়েছিল ‘রেঙ্গুন’ ছবির জন্য ১১ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছেন কঙ্গনা। কিন্তু পরে শোনা যায়, সে ছবির জন্য ৩ কোটি রুপি দেয়া হয় তাকে।
সামনেই সঞ্জয় লীলা বনশালী পরিচালিত ‘পদ্মাবতী’ ছবিতে অভিনয় করতে দেখা যাবে দীপিকাকে। এই ছবিতে তার বিপরীতে রয়েছেন রণবীর সিং।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button