বিশ্বের সবচেয়ে সুখী দেশ নরওয়ে। নরওয়ের জিডিপি, যোগাযোগ ব্যবস্থা, রাজনৈতিক স্থিতিশীলতা দেশটিকে সুখী ও সমৃদ্ধশালী করে তুলেছে। দেশটি উত্তরমেরুতে হওয়াতে আবহাওয়া শীতল, প্রাকৃতিক সৌন্দর্যও চমৎকার। দেশটির মানুষের মেজাজও ঠাণ্ডা। তাই দেশটি সবাচেয়ে সুখী। দেশটির অবকাঠামো, প্রযুক্তির উন্নয়ন, ইতিবাচক পররাষ্ট্রনীতি ও ধর্মীয় স্বাধীনতাও সুখী হওয়ার পিছনে কাজ করেছে।
নরওয়ের ৮৬ শতাংশ মানুষ রাতের রাস্তায় ঘোরাঘুরি করতে নিরাপত্তার অভাব বোধ করেন না। মাত্র ৫০ লাখ জনসংখ্যার নরওয়ের আয়ের অন্যতম উৎস প্রাকৃতিক গ্যাস ও বিশাল তেল ভাণ্ডার। বিশ্বব্যাপী টেলিযোগাযোগ ব্যবসাতেও নরওয়ে বেশ সফল। বিপুল প্রাচুর্যের পাশাপাশি বসবাসের জন্য সারা বিশ্বে সবচেয়ে নিরাপদ দেশ হিসেবে পরিচিত নরওয়ে। দেশটির মাথাপিছু আয় ৪২ লাখ ৭৭ হাজার টাকা।
নরওয়ে ইউরোপ মহাদেশের একটি রাজতান্ত্রিক রাষ্ট্র, যার সরকারি নাম নরওয়ে রাজ্য। দেশটির রাজধানীর নাম অসলো, সাংবিধানিকভাবে রাজতন্ত্র প্রচলিত। নরওয়ের আয়তন হচ্ছে ৩৮৫,২৫২ বর্গ কিলোমিটার। ইউরোপের দ্বিতীয় জনবহুল রাষ্ট্র হচ্ছে নরওয়ে। নরওয়ের পূর্বে সুইডেন, দক্ষিণে ফিনল্যান্ড ও পশ্চিমে রাশিয়া অবস্থিত। নরওয়ের উত্তর আটলান্টিক মহাসাগর ও ব্যারেন্টস সাগরে জলসীমা আছে।
নরওয়ে উত্তর ইউরোপের স্ক্যান্ডিনেভিয়ার পশ্চিম অংশে অবস্থিত। নরওয়ে সুইডেন সঙ্গে ১,৬১৯ কিলোমিটার, ফিনল্যান্ড সঙ্গে ৭২৭ কিলোমিটার, এবং পূর্ব রাশিয়া সঙ্গে ১৯৬ কিলোমিটার সীমানা আছে। নরওয়ের উত্তর, পশ্চিম ও দক্ষিণ দিকে ব্যারেন্টস সাগর, নরওয়েজিয়ান সাগর, উত্তর সাগর, এবং Skagerrak অবস্থিত। নরওয়ে ১৯টি রাজ্য (কাউন্টি) নিয়ে গঠিত একটি যুক্তরাষ্ট্রীয় রাজতান্ত্রিক রাষ্ট্র।
সূত্র : ফোর্বস ও উইকিপিডিয়া




