পতাকা ক্যারিয়ার

সফল ব্যক্তিদের ১০০ জীবনচর্চা: অনুশীলন ৭২- ‘যেকোন একটি কাজে দক্ষ হয়ে উঠুন’

প্রিয় পাঠক, আপনাদের জন্য রয়েছে আমাদের এ নতুন আয়োজন। এখানে ‘দ্য সিল্ক রোড পার্টনারশিপ’ এর সহ-প্রতিষ্ঠাতা নাইজেল কাম্বারল্যান্ড লিখিত একটি বইয়ের সাথে আপনাদের পরিচয় করানো হবে। বইটির শিরোনাম, ‘হান্ড্রেড থিংস সাকসেসফুল পিপল ডু: লিটল এক্সারসাইজেস ফর সাকসেসফুল লিভিং’। এবং আমরা বইটি অনুবাদ করছি “সফল ব্যক্তিদের ১০০ জীবনচর্চা” শিরোনামে। সপ্তাহব্যাপী এই আয়োজনে প্রতিদিন এই বই থেকে একটি করে বিষয় আলোচনা করা হবে। আজকের আয়োজনে জেনে নিন সফল ব্যক্তিদের করা ৭২ নম্বর বিষয়টি সম্পর্কে।
অনুশীলন ৭২- ‘যেকোন একটি কাজে দক্ষ হয়ে উঠুন’
আপনি একজন দক্ষ মানুষ। সত্য কথা বলতে, আমরা সকলেই কোন না কোন বিষয়ে দক্ষ। এমনকি যেকোন বদ অভ্যাসও পুনরাবৃত্তি করার ফলে আমরা সেটিতে দক্ষ হয়ে যাই। অযথাই বড়াই করা, অন্যের কথা না শোনা কিংবা অলসভাবে বসে থাকলে আপনি কোনভাবেই জীবনে সফল হতে পারবেন না। সুতরাং, আপনার যদি ঐ সকল বিষয়ে দক্ষ হয়ে থাকেন তবে একটু থামুন। নিজেকে পুনরায় বিচার করুন। আপনার আভ্যন্তরীণ শক্তি ও মননশীলতার দিকে নজর দিন। যে সকল বিষয়ে আপনি গর্ববোধ করতে পারবেন, সেগুলো নিয়ে ভাবুন। যেমন-
– সহযোগিতাপূর্ণ মনোভাব ও সহনশীল হবার চর্চা,
– ব্যক্তিগত আর্থিক পরিকল্পনা কিংবা সন্তান ধারণের ভাবনা,
– কম্পিউটার সিস্টেম কিংবা প্রজেক্ট ম্যানেজ করার দক্ষতা,
– এঞ্জিনিয়ারিং বা নার্সিং এমন পেশাদারী ক্ষেত্রে দক্ষতা অর্জন,
আপনি যেকোন একটি বিষয়ে দক্ষ হবার জন্যে কিংবা দক্ষতা বাড়ানোর জন্যে কাজ করতে পারেন। আমি ফিন্যান্সিং এর ক্যারিয়ার থেকে মানুষকে প্রশিক্ষণ দেবার কাজ শুরু করেছি। কারণ আমি মনে করেছি যে কৌশলজনিতভাবে আমি এগুলো রপ্ত করতে পেরেছি। আমি কিন্তু ব্যবসাও করছি এবং সে সঙ্গে মানুষকে প্রশিক্ষণ ও দিচ্ছি। এগুলো সবই নেতৃত্বদানের ক্ষেত্রে আমাকে সহায়তা করেছে।
কোন বিষয়ে দক্ষ হবেন?
আপনি কোন বিষয়ে দক্ষতা অর্জন করতে চান? চিন্তা করে দেখুন কোন কোন উপায়ে আপনাকে এ দক্ষতা সাহায্য করবে? আপনি কী করে আরো সফল হয়ে উঠতে পারবেন জীবনে? আপনি যতো অভিজ্ঞতা অর্জন করবেন, ততো সফল হবার সম্ভাবনা বৃদ্ধি পাবে। যদি দক্ষতা অর্জনের উপায় এখনো খুঁজে না পান তবে সামনে যা কিছু পান, সে বিষয়ে ধারণা নেওয়ার চেষ্টা করুন। এটা আনন্দময় হতে পারে কিন্তু আপনি যা করতে ভালোবাসেন সেটিকে প্যাশন ও লক্ষ্য বানিয়ে ফেললে আপনিই অধিক লাভবান হবেন।
অপরিসীম অনুশীলন
কোন কিছুতে অভিজ্ঞ হয়ে উঠতে চলে প্রচুর সময় ও কর্মশক্তির প্রয়োজন হয়। ডব্লিউ ক্লিমেন্ট স্টোনের ভাষ্যমতে, চেষ্টা করো, চেষ্টা করো এবং চেষ্টা করতেই থাকো যতোক্ষণ না পর্যন্ত সফল হতে পারো। কোথাও কোথাও লেখা আছে যে, অভিজ্ঞ হয়ে উঠতে ১০,০০০ ঘণ্টা অনুশীলন করার প্রয়োজন হয়। রাতারাতি কোন কিছু শিখে উঠতে পারবেন না, তাই না? প্রতি মুহুর্তে আপনার কাজ করে যেতে হবে, ব্যর্থ হলেও আবার উঠে দাঁড়াতে হবে। সচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, কোনভাবেই হাল ছেড়ে দেওয়া যাবে না। ভুল থেকেই শিখতে হবে।
অন্য কাউকেও শেখান
আপনি যে বিষয়ে অভিজ্ঞ হতে চান, তা অন্যকেও শেখান। আপনি হয়তো অবাক হবেন এটি ভেবে যে আমি নিজেই তো অভিজ্ঞ নই, অন্যকে শেখাবো কি? কিন্তু আপনি যতোটুকুই পারেন, অপরকে শেখান। নিজস্ব মতবাদ, অভিজ্ঞতা ও জ্ঞান অন্যকে শেখালে সেগুলো দিনদিন বৃদ্ধি পাবে। কখনো কমবে না।
প্রিয়.কম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button